রাজ্য

কলাইকুন্ডা প্রধানমন্ত্রী বৈঠকে শুভেন্দু কেন? প্রশ্ন তুলে বৈঠকে না থাকার হুঁশিয়ারি ‘অসন্তুষ্ট’ মমতার

গতকাল নবান্ন সভাঘর থেকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তিনি আজ ঝড় কবলিত বিভিন্ন এলাকায় আকাশপথে পরিদর্শন করবেন এবং মাঝে কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি সংক্ষিপ্ত বৈঠক করবেন। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকরের। কিন্তু আজ অর্থাৎ শুক্রবার বৈঠকের দিনের সকালে জানা গেছে সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই খবর শুনেই বেজায় চটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যদি শুভেন্দু অধিকারী বৈঠকে আসেন তাহলে মমতা ব্যানার্জি কলাইকুন্ডায় হেলিকপ্টার থেকে নামবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

গতকালের সূচিমত আজ সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে হেলিকপ্টারে চড়ে দক্ষিণ ২৪ পরগনার বন্যা কবলিত এলাকায় চলে গিয়েছেন। প্রথমে তিনি গেছেন হিঙ্গলগঞ্জ এলাকায়। এরপর তার সন্দেশখালিতে একটি রিভিউ মিটিং করার কথা রয়েছে। তারপরই কলাইকুন্ডার বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা ছিল তার। কিন্তু সকালে শুভেন্দু অধিকারী সেই বৈঠকে থাকার কথা উঠলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তালিকা থেকে শুভেন্দু অধিকারীর নাম বাদ না গেলে তিনি হেলিকপ্টার ঘুরিয়ে দীঘায় চলে যাবেন।

তৃণমূল দলের পক্ষ থেকে তাপস রায় জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে প্রতিবাদ করেছেন। সাধারণত এই ধরনের বৈঠকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকেন। কেউ যদি অতি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হাজির হন তা মেনে নেওয়া যায় না। রাজ্যের সমস্যার মাঝে হঠাৎ করে কোন একজন বিরোধী দলের বিধায়ককে কেন ডাকা হবে? এর কোনো প্রয়োজন কি আছে?” অন্যদিকে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, “বিরোধী দলনেতা থাকবেন, এটাই স্বাভাবিক। ভারতীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্ব আছে। রাজ্যে সুস্থ গণতন্ত্রের নিদর্শন হওয়া উচিত।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026