একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপিকে বড় মার্জিনে হারিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে মমতা সরকার। বিজেপি ২০০ আসনের লক্ষ্যমাত্রা স্থির করলেও মাত্র ৭৭ আসনে তাদের বিজয়রথ থেমে যায়। এরপর গত বুধবার রাজভবনে তৃতীয়বারে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রী প্রথমেই রাজ্যের করোনা নিয়ন্ত্রণের কাজে নেমে পড়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী হওয়ার পর গতকাল একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসলে এই করোনাকালে লকডাউনেও মানুষকে মোটা টাকা গুনতে হচ্ছে বেসরকারি স্কুলের মাইনে দেওয়ার জন্য। তাই অনেকেই এখন মনে করছেন যে সরকারের যদি একটি ইংরেজি মাধ্যম স্কুল থাকতো তাহলে এত সমস্যায় পড়তে হতো না। তাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, “এবার রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হবে।”
গতকাল একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল ঘোষণা করেছেন, “এবার প্রত্যেকটি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করবে রাজ্য সরকার। সেখানে সব ধর্ম, বর্ন ও সম্প্রদায়ের পড়ুয়ারা পড়াশোনা করতে পারবে।” প্রসঙ্গত উল্লেখ্য, এই কাজ প্রথম নয়। ২০১৯ সাল থেকেই ইংরেজি মাধ্যম স্কুল তৈরির কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এবার তা ব্লকে ব্লকে করা হবে। সরকারের এই ইংরেজি মাধ্যম স্কুলে কম খরচে পড়াশোনা করতে ছাত্র-ছাত্রীরা।
এই করোনাকালে অনেক অভিভাবক অভিযোগ জানিয়েছিলেন যে তাদের বাচ্চাদের এত পরিমান মাইনে দিয়ে তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু এবার রাজ্য সরকারের ইংরেজি মাধ্যমে পড়লে যেমন মাইনে কম দিতে হবে কিন্তু শিক্ষা সমান পরিমাণ পাওয়া যাবে। রাজ্য সরকার প্রত্যেক ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করলে রাজ্যের শিক্ষাব্যবস্থা যে একধাপ এগিয়ে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…