পলিটিক্স

‘যখন তখন যা খুশি বলা যায় না’, ফেসবুক লাইভ নিয়ে মদনকে তীব্র ভৎসর্না মমতার

মদন মিত্রকে দিন কয়েক হলো সবথেকে বেশি দেখা যাচ্ছে ফেসবুকে লাইভ করতে। যেকোনো মুহূর্তে তিনি একের পর এক টপিক নিয়ে লাইভ করে সকলকে মাতিয়ে রাখেন। কিন্তু এহেন মদন মিত্রের ওপর এবারে উপর থেকে চাপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দলীয় সাংগঠনিক বৈঠকে মদন মিত্রকে তীব্র ভৎসর্না করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মদন মিত্র কে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন নেট মাধ্যমে যেকোনো সময় যেকোনো কিছু বলা যায় না।

অবশ্য মদন মিত্রের তরফ থেকে সরাসরি এই বিষয়ে মন্তব্য শোনা গেল না। বরং তিনি বললেন, “দিদি আমাকে বলেছেন তোমায় সবাই ভালবাসে। তুমি তোমার ফেসবুক লাইভগুলো আরো সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করবে, যাতে আমাদের আরও সুবিধা হয়।” মদন মিত্র আরো বলেছেন, “সবাই আমরা এককাট্টা। সুন্দর কমিটি তৈরি হয়েছে। বেস্ট টিম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি।” যদিও, রাজনৈতিক মহলের ধারণা মদন মিত্রের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপের কারণ ছিল গত শুক্রবারের ফেসবুক লাইভ। যেখানে তিনি প্রকাশ্যে সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের দাবি পেশ করেছিলেন।

মদন মিত্র বলেছিলেন, যাতে তাকে কামারহাটি পুর প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। তিনি আশ্বাস দিয়েছিলেন যদি তিনি কামারহাটির দায়িত্ব পান তাহলে তিন বছরের মধ্যে ওই পুরসভার ভোল পাল্টে দেবেন। কলকাতার থেকেও বেশি উন্নত করে তুলবেন কামারহাটিকে। তার এই ভিডিওর পরেই তুলকালাম শুরু হয় রাজ্য রাজনীতিতে। কিছুক্ষণ পরেই মদন মিত্রের ওই ভিডিও ডিলিট হয়ে যায় কিন্তু তার মধ্যেই ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে নেট মাধ্যমে।

শনিবার বৈঠকে সেই ভিডিওটি নিয়ে সরাসরি কিছু না বললেও মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্র ফেসবুক লাইভ নিয়ে একাধিক মন্তব্য করেছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে মদন বলেছেন, “এখন ২০২৪ সালে বিজেপি হটাও আর ২০২৬ এ আনার তৃণমূল লাও, এটাই আমাদের মূল লক্ষ্য। যারা হেরে গিয়েছেন সায়নী ঘোষের মতো তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমরা সকলে এককাট্টা। সকলকে নিয়ে, সকলে মিলে কাজ করতে হবে। আমরা একটা দারুণ টিম তৈরি করেছি। এটা বেস্ট টিম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026