পলিটিক্স

৭২ জন বিজেপি বিধায়ক তৃণমূলে যাবেন, চাঞ্চল্যকর দাবি বিজেপি নেতার

২০২১ সালটি বাংলা রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর হিসেবে সামনে আসছে। এই বছরে নির্বাচনের আগে বেশ কিছু নেতা বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন। আবার তাদের মধ্যেই অনেকে এবারে তৃণমূল থেকে বিজেপিতে যাবার পরিকল্পনা নিয়েছেন বলে খবর। এদের মধ্যে অগ্রগামী সোনালী গুহ, এবং দীপেন্দু বিশ্বাস। অন্যদিকে আবার উত্তরপাড়া প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল দলের প্রতি বেশ শুরু হতে শুরু করেছেন। ফলে তারও তৃণমূলে যাওয়ার জল্পনা দানা বেঁধেছে।

তার মধ্যেই, এরকম একটি দোলাচল কোন রাজনৈতিক পরিস্থিতির মাঝখানে একটি সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি করে বসলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি প্রকাশ্যে বললেন, “আমাদের কাছে খবর আছে, ৭২ জন বিধায়ক তৃণমূলে যাচ্ছেন। প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। যে যেখানে গিয়ে শান্তি পাবেন তারা শান্তিতে থাকুন। বিজেপি দল থেকে কাউকে জোর করে দলে আনা হয়নি। আমরা নিজেদের গতিতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দল থেকে একজন চলে যাওয়া মানে দলের ক্ষতি। কিন্তু আমরা কারো আঁচল ধরে থাকি না। যারা বিজেপিতে রাজনীতি করতে এসেছেন তারা সম্পৃক্ত আছেন। কিন্তু কিছু কিছু জায়গায় জোর করে তৃণমূলে নাম লেখানো হচ্ছে। এভাবে বিজেপিকে আটকানোর যাবে না।”

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা প্রসঙ্গে কটাক্ষ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেস দলটাতো অন্যদেরকে নিয়ে তৈরি করা হয়েছে। কংগ্রেস থেকে জন্ম নিয়ে অশান্ত শিশু ওরা।” অন্যদিকে আবার শোনা যাচ্ছে মুকুল রায়, তার পুত্র শুভ্রাংশু রায় এবং বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দলের প্রতি বেসুরা মনোভাব প্রদর্শন করছেন। শুভ্রাংশু রায় সরাসরি নিজের ফেসবুক একাউন্টে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। বাকিরা প্রকাশ্যে না করলেও, আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন, বিজেপির সঙ্গে তাদের দূরত্ব বেড়েছে।

এরকম পরিস্থিতিতে তৃণমূলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। সেখানে দলবদলকারী নেতাদের নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হলেও পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “দলে যারা ফিরতে চাইবেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ তাদেরকে দলে ফেরানোর না ফেরানো সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।” প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে একটি সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেছিলেন, “আসুক না, কে বারণ করেছে?” যে মন্তব্যের পর পরিষ্কার হয়ে গিয়েছিল এখনো তৃণমূল দলবদলুদের ভুলে যায়নি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026