পলিটিক্স

রাজনৈতিক মতবিরোধ ভুলে সৌজন্যের অনন্য নজির! মোদিকে আম পাঠালেন মমতা

রাজনৈতিক মতবিরোধকে দূরে ঠেলে দিয়ে আরো একবার সৌজন্যের নিদর্শন প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বছরের মতো এ বছরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির একাধিক নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে গেল বাংলার আম। এর আগেও বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে অবস্থিত বঙ্গভবন থেকে রাজ্য সরকারের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হলো।

সূত্রের খবর অনুযায়ী নরেন্দ্র মোদির ছাড়াও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আম পেয়েছে। এছাড়া বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে পাঠানো হয়েছে বাংলার আম। রাজনৈতিক মতবিরোধ যতই থাকুক না কেন প্রত্যেক বছর এরকমভাবে আম দিয়ে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

জানা যাচ্ছে মূলত তিন ধরনের আম পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী তরফ থেকে। বাংলার সবথেকে জনপ্রিয় তিনটি আম – লক্ষণভোগ, ল্যাংড়া এবং হিমসাগর পাঠানো হয়েছে এই তিনজনের কাছে। প্রতিবছর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাছাই করা আমের উপহার প্রধানমন্ত্রী এবং দিল্লির একাধিক নেতা নেত্রীদের কাছে পাঠান। কিন্তু গত বছর করোনা মহামারীর কারণে আম পাঠানো সম্ভব হয়নি।

তবে এর আগেও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে নানা উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী এবং অমিত শাহের কাছে এর আগেও বাংলা ধুতি-পাঞ্জাবি এবং বাংলার সেরা মিষ্টি উপহার দিয়েছেন তিনি। সৌজন্যতা তিনি বহু দিন ধরেই বজায় রেখে চলেছেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও তার আঁচ পড়তে দেননি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026