টেক বার্তা

বন্ধ হল Airtel-এর সস্তার তিনটি প্ল্যান, জানুন নতুন প্ল্যান সম্বন্ধে

জনপ্রিয় টেলিকম কোম্পানি Airtel ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তাদের তিনটি প্রি পেইড প্ল্যান । তবে তার সাথেই কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে একটি নতুন ১২৮ টাকার রিচার্জ প্ল্যান। সম্প্রতি কোম্পানি তাদের ১৭৯ টাকার এবং ২৭৯ টাকার প্রিপেইড প্ল্যানগুলিকে বন্ধ করে দিয়েছে যে প্ল্যানগুলিতে দেওয়া হত জীবনবীমার সুবিধা।

Airtel বন্ধ করেছে তাদের ২৭৯ টাকার প্ল্যান

২৭৯ টাকার প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের দেওয়া হত আনলিমিটেড কলিং এর সুবিধা। সাথে ছিল দৈনিক ১০০ টি sms এর সুবিধা। অন্যদিকে এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের প্রদান করতো দৈনিক ১.৫ জিবি ডেটার সুবিধা। তবে প্ল্যানটি ছিল কেবল ২৮ দিনের জন্য বৈধ। তবে অন্যদিকে এই প্ল্যানে গ্রাহক পেতেন Shaw Academy র সাবস্ক্রিপশন ৪ সপ্তাহের জন্য এবং Wynk Music এর ফ্রি অ্যাক্সেস। অন্যদিকে HDFC জীবনবীমা হতে ৪ লাখের এক জীবন বীমার সুবিধা ও দেওয়া হত গ্রাহকদের। বলা বাহুল্য, এই প্ল্যানটির সুবিধা যুক্ত অপর এক প্ল্যান রয়েছে Airtel এর ঝুলিতে। সেই প্ল্যানের জন্য গ্রাহককে দিতে হবে ২৪৯ টাকা। তবে গ্রাহক এই প্ল্যানে জীবনবীমার সুবিধা।

Airtel বন্ধ করেছে তাদের ১৭৯ টাকার প্ল্যান

Airtel এর পক্ষ থেকে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ১৭৯ টাকার প্ল্যানটি। এই প্ল্যানে গ্রাহককে কোম্পানির তরফ থেকে প্রদান করা হত ২ লাখ টাকার জীবনবীমা। সাথে ছিল ২ জিবি ডেটা। তবে দৈনিক কোনও ডেটা লিমিট ছিলনা। অন্যদিকে ছিল মোট ৩০০ টি sms এর সুবিধা। সাথে দেওয়া হত আনলিমিটেড কলিং এর সুবিধা ও। কিন্তু বর্তমানে আপনাকে একটি প্ল্যান রয়েছে যার দাম ২৪৯৮ টাকা। তবে এই প্ল্যানটি কোম্পানির বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে গ্রাহক পাবেন দৈনিক ২ জিবি ডেটা। সাথে দৈনিক ১০০ টি sms এর সুবিধা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা তো আছেন। এই ক্ষেত্রে গ্রাহক কে বার্ষিক ২৪৯৮ টাকা দিতে হবে। অর্থাৎ মাসে দিতে হচ্ছে ২০৮ টাকার সমান।

Airtel এর পক্ষ থেকে লঞ্চ করা হল ১২৮ টাকার প্ল্যান

সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ৪৫ টাকার একটি রিচার্জ প্ল্যান বন্ধ করে ১২৮ টাকার এক প্ল্যান চালু করা হয়েছে। এই প্ল্যানে গ্রাহক কে দেওয়া হবে ২৮ দিনের বৈধতা। তবে এই প্ল্যানে কোনও ধরনের কলিং এবং ডাটা প্রদান করা হয়না। এই প্ল্যানে কেবল প্রতি মিনিট কলিং এর ক্ষেত্রে ২.৫ পয়সা এবং sms এর ক্ষেত্রে ১ টাকা দিতে হবে গ্রাহক কে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026