রাজ্য

“পুলিশকে বলেছে তাকে গ্রেফতার করতে”, কৈলাসকে বাক্যবাণ মমতার

মাজেরহাট সেতু নির্মাণে বিলম্ব হওয়ায় এইদিন রেলকে দায়ী করল নবান্ন। এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, রেলের কাছে বারবার দরবার করেও অনুমতি পাওয়া পাওয়া যায়নি। তার জন্যই ৯ মাস পিছিয়ে গিয়েছে সরকারি কাজ। আর তারপর ফটো তুলতেই কারণ ছাড়া বিক্ষোভ করেছে গেরুয়া শিবির।

এইদিন মুখ্যমন্ত্রী বলেন,”অরূপ এইদিন রিপোর্ট পাঠিয়েছিল। ৯ মাস ধরে অনুমোদন পাওয়া যায়নি রেলের পক্ষ থেকে। আচ্ছা, তখন কি বিজেপি পার্টি ঘুমচ্ছিল? না নাক ডেকে হুঁকো টানছিলেন তারা? ৯ মাস প্রতিদিন মিটিং করেছিল। আর পায়ে ধরে বলেছি ক্লিয়ারেন্স দাও। গঙ্গাসাগর মেলায় মানুষ যাবে। আজ ২-৩ বছর হল কতটা কষ্টই না পাচ্ছেন বেহালার মানুষ। ৯ মাস আগেই সব কিছু ঠিক হয়ে যেত। শুধু রেলের অনুমতির জন্য নির্মাণকার্য সম্পূর্ণ হয়নি। তবে এইবার রেলের ১০০% অনুমতি পেতে আর বাকি মাত্র ৭-৮ দিন। এটা কেবল কেন্দ্রের ঢিলেমির জন্য হয়েছে।”

বেহালার জন্য কি করেছেন তিনি, তাও এইদিন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,”বেহালার মানুষকে নরুন করে শেখানোর কোনও প্রয়োজন নেই। মেট্রো করে গিয়েছি বেহালায়। আমি মাজেরহাট ব্রিজ করেছি। স্টেডিয়াম করে দিয়েছি সেখানে। অনেক উন্নতি করেছি। রোজই এক কথা বলি।”

অন্যদিকে এইদিন তারাতলায় বিজেপির বিক্ষোভে কৈলাস বিজয়বর্গীয়কে আটক করেন পুলিশ। সেই বিষয়ে নাম না করে এইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” বিজেপির নেতা আজ গাড়িতে উঠে বলেছেন তাকে গ্রেফতার করতে। পুলিশ তাকে গ্রেফতার করেনি। বলেছে আপনাকে গ্রেফতার করিনি। অ্যারেস্ট করেনি তাকে। বলেছে ফটো দিখানা পাড়েগা। প্রতিদিনের প্ল্যান হয়ে গিয়েছে এটা। দেখাতে হবে ফটো। কাজ কর্ম নেই তো। প্রশ্ন করুন, আলুর দাম কেন এত বেশি? দায়িত্ব নিয়ে কেন কমছে সেই দাম? কেন কমছেনা পেঁয়াজের দাম? কোনও কিছু করার ই ক্ষমতা নেই তাদের।”

এইদিন আটক হওয়ার পর বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সরাসরি বাক্যবাণ ছোঁড়েন মমতাকে। তিনি বলেন,” মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাংলাতে গণতন্ত্র নেই। মুখ্যমন্ত্রী স্বৈরাচারী।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026