নিউজ

যতই ক্যা কু করো, এখানে কোনো ট্যা ফু চলবে না, সিএএ নিয়ে অমিত শাহ কে কটাক্ষ করলেন মমতা

অমিত শাহ (Amit Shah) দাবি করেছিলেন, এবারের নির্বাচনে জয়লাভ করে বাংলায় ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। আর এদিনের উত্তীর্ণের সভা থেকে তার এই মন্তব্যকে সরাসরি কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এদিনের সভায় থেকে তিনি অমিত শাহ কে কদর্য এবং দৈত্য পরায়ন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি অমিত শাহ কে কটাক্ষ করে বলেন তিনি শারীরিকভাবে আক্রমণ করছেন বলে মমতার মনে হচ্ছে। এছাড়াও কোচবিহারের সভা থেকে যেই মন্তব্য অমিত শাহ করেছিলেন, সেগুলিকে ধরে ধরে কটাক্ষ করেছেন মমতা।

মমতা ব্যানার্জি অমিত শাহ কে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তার জয় শ্রীরাম মন্তব্য কে কটাক্ষ করে তিনি বলেন, দিদি গলা কেটে দেবে কিন্তু আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না। এছাড়াও রাজনৈতিক আক্রমণে পিসি ভাইপো কটাক্ষের জবাব দিয়েছেন মমতা ব্যানার্জি। সেই প্রসঙ্গে তিনি অমিত শাহের পূত্র জয় শাহের (Jay Shah) কথা তুলে এনেছেন। এছাড়াও, অমিত শাহের ভাষার কদর্যতা এদিন তিনি মনে করিয়ে দিলেন। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে জিতে এসে সরকার করার দাবি করেছিল বিজেপি। অমিত শাহের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ফুচকা খাবার ক্ষমতা নেই আবার ফুলকো লুচি খাবে।

এছাড়াও তিনি সিপিএম এবং কংগ্রেস কে একসাথে একটি খেলায় আহ্বান জানিয়েছেন। তার সঙ্গে তিনি লিখেছেন ভারতীয় জনতা পার্টি কে। তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলকে গো হারান হারানোর। তিনি হুংকার দিয়েছেন, “দিদি সে যো টাকরায়গা ও চুর চুর হো জায়গা।” এছাড়াও অমিত শাহ কে তিনি দুর্নীতি পরায়ন হিসেবে অভিযোগ করেন। তিনি বলেন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংযম দেখান। এটা বাংলা, এখানে গুন্ডামি চলবে না। এছাড়াও কোচবিহারের সভা থেকে অমিত নাগরিকত্ব আইন নিয়ে মন্তব্য করেছিলেন। উত্তীর্ণের সভা থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় সি এ এ কে সংক্ষেপে ক্যা – হিসাবে কটাক্ষ করেন। তিনি বলেন, ” এখানে যতই ক্যা কু করো, কোনো ট্যা ফু চলবে না।”

Anirban Kundu

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026