রাজ্য

“দিল্লির গুন্ডাদের হাতে বাংলা যাবে না”, নাম না করে মোদি শাহকে বিঁধলেন মমতা

একুশে বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে বাংলায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার চলছে ষষ্ঠ দফায় ভোটগ্রহণের কাজ। আজ মোট ৪ টি জেলার ৪৩ টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ হচ্ছে। বাকি রইল আর দুই দফা নির্বাচন। সপ্তম দফা নির্বাচন রয়েছে আগামী ২৭ এপ্রিল ও অষ্টম দফা নির্বাচনে রয়েছে আগামী ২৯ এপ্রিল। বাকি দুই দফা নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দল ভোট প্রচারের জন্য ময়দানে নেমে পড়েছে। আজ উত্তর দিনাজপুরে তৃণমূল প্রার্থী তপনের সমর্থনে জনসভায় গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন।

তৃণমূল সুপ্রিমো আজ উত্তর দিনাজপুর থেকে নাম না করে পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেছেন, “দিল্লির দুই গুন্ডার হাতে বাংলা যাবে না। দিল্লির হাতে বাংলাকে ছেড়ে দেব না আমি। আমরা সবার জন্য বাংলাতে থেকে কাজ করব।” সেই সাথে তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দীপ্ত করার জন্য হুংকার দিয়ে বলেছেন, “খেলা হবে তো? আমি বল নাচাতে পারি, ক্রিকেট খেলতে পারি, ব্যাডমিন্টন খেলতে পারি। আমি ক্রিকেটে লোকসভা রাজ্যসভা বেস্ট প্লেয়ার হয়েছিলাম। রোজ খেলার দরকার নেই। সব খেলায় উৎসাহ থাকলেই হয়ে যায়।”

এছাড়াও তিনি এদিন বলেছেন, “দক্ষিণ দিনাজপুর থেকে নিশ্চিহ্ন করে দিন বিজেপিকে। আগামী দিনে ভালো এবং শান্তিতে থাকতে হলে এবং নিজের ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়তে হলে সব ধর্ম মিলে একসাথে তৃণমূলকে ভোট দিন। বাংলা যেন বাংলাতেই থাকে। গুজরাট যেন বাংলা দখল না করতে পারে।” প্রসঙ্গত উল্লেখ্য, এছাড়া আজ মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারকে আলাদা দামে ভ্যাকসিন দেওয়া নিয়ে সরব হয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026