বিশেষ বিমানে করে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এবার তাকে সরাসরি নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার শিলিগুড়ির একটি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোটি কোটি টাকা চুরি ডাকাতি হয়েছে এবং তাদের চার্টার্ড প্লেন করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন যদিও এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।
লকডাউন এর সময় পরিযায়ী শ্রমিক দের হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল। এই প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ তোমাদের পয়সা থাকে না একটা ট্রেনে টিকিট করে দেওয়ার। আর কোটি কোটি টাকা ডাকাতি করে তাদের প্লেনে করে দিল্লি নিয়ে যাচ্ছ।” প্রসঙ্গত পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া নিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা বিবাদ হয়েছিল।
যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়েছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেছেন,” আমি শুনিনি আমি কোনো মন্তব্য করতে পারবোনা।” এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রীয় বাজেট নিয়ে মন্তব্য করেন,”এটা একটা হুক্কাহুয়া বাজেট। রেল বেসরকারিকরণ, এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণ, বিএসএনএল বেসরকারিকরণ এবং সব রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কোন সরকারি কর্মীর চাকরি স্থায়ী নয়। সব তো বিক্রি হয়ে যাচ্ছে।”
তিনি আরো বলেছেন,” কি করেছে বাজেট ভগবান জানে। ভেকধারী সরকারের ফেক ধারী বাজেট। কিছুই নেই এই বাজেটে। কৃষক বিরোধী, জনতা বিরোধী সরকার। সব বিক্রি করে দিচ্ছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…