রাজ্য

বিধায়ক কেনাবেচা রুখতে জরুরি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, কী বার্তা দেবেন নেতাদের?

বাংলা নির্বাচন শেষ হয়ে গেলেও এখনো একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে শান্ত থাকতে দিচ্ছে না এবং সেটা হল জয়ী প্রার্থীদের পদ্ম শিবিরে নাম লেখানো। এই নিয়ে এবার দলীয় প্রার্থীদের নিয়ে বিশেষ বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত প্রার্থীদের এই বৈঠকে থাকতে অনুরোধ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি মূলত দু’টি বিষয় নিয়ে আলোচনা করবেন। তার মূল আলোচ্য বিষয় হতে চলেছে, জেতার পরে টাকার প্রলোভনে দলবদল করবেন না।

আর দ্বিতীয় হতে চলেছে, নির্বাচনের দিন যারা কাউন্টিং এজেন্ট হলে তারা কোন কিছুতেই ভুল করবেন না। কারণ ১ ইঞ্চি ভুল হলেও সমস্যা হয়ে যেতে পারে। এবারের নির্বাচনে বিজেপির প্রধান অস্ত্র হয়ে উঠেছে তৃণমূল নেতাদের দলবদল। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া এমনকি রুদ্রনীল ঘোষ সকলেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন।

এবারে যদি তৃণমূল কংগ্রেসের আসনসংখ্যা মোটামুটি ১৬০ থেকে ১৭০ এর মধ্যে থাকে এবং বিজেপির আসন সংখ্যা ১১০ থেকে ১২০ এর মধ্যে থাকে তাহলে কিন্তু বিধায়ক কেনাবেচার আরো একটি সুযোগ চলে আসছে। তখন কিন্তু তৃণমূলের সমস্যা আরো বাড়তে চলেছে। ১৪৮ ম্যাজিক ফিগার পেতে বিজেপি মরিয়া চেষ্টা করবে সেই সময়।তাই হয়তো বেশ কিছু ক্ষেত্রে প্রলোভনও দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি।

এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের বৈঠকে অবশ্যই কথা বলবেন বলেই খবর। এছাড়াও মমতা বলেছেন, কাউন্টিং এজেন্ট যারা রয়েছেন তারা যেন যথাযথ নজর রাখেন। কারণ এই বারের কাউন্টিংয়ে কিন্তু একেবারেই ভুল হওয়া যাবে না। দলের সমস্ত নেতাদের বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার আগে তৃণমূল কংগ্রেসের এই হাইপ্রোফাইল বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকেই আগামী রণকৌশল স্থির করবে তৃণমূল কংগ্রেস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026