পলিটিক্স

শুধু রান্না করে চলে আসা নয়, ২৪ ঘন্টার মধ্যে পরিষেবা পৌঁছে গেল বল্লভপুরডাঙ্গা গ্রামে

বিধানসভা ভোটের আগে গরিবদের মন জয় করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুরু করেছেন মধ্যাহ্নভোজ কর্মসূচি। গত দুবার রাজ্যে এসে তিনি গরিবদের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন। আর এবারে অমিত শাহের (Amit Shah) এই লোক দেখানো খাওয়া-দাওয়া কে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বোলপুরে বলেছিলেন, “উনি আসবেন, আদিবাসীদের বাড়িতে বসে ফাইভ স্টারের খাবার খাবেন। এটা বাউল এবং আদিবাসী ভাই-বোনদের অপমান। এই অপমান তারা মেনে নেবেন না।’ তাই এবারে শুধু ভোটের নয় সারাবছর মানুষের মধ্যে মিশে যাবার ব্যাপারটি প্রমাণ করার জন্য বুধবার বল্লভপুর ডাঙ্গা এলাকাতে চায়ের দোকানে রান্না করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে শোনেন গ্রামবাসীদের অভাব-অভিযোগ। তবে শুধু খুন্তি নেড়ে চলে আসা নয়, এই সমস্ত অভিযোগের সমাধান করতে উদ্যোগী হয়েছে প্রশাসন।

মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারে দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবা সেখানে পৌঁছে দিতে জেলা প্রশাসন হয়েছে উদ্যোগী। বৃহস্পতিবার সকাল থেকে শান্তিনিকেতনের বল্লভপুর ডাঙ্গা আদিবাসী গ্রামে হাজির হয়েছেন সেখানকার বিডিও, উপপ্রধান সহ আরো অনেকে। সকলের সমস্যার তালিকা নথিভুক্ত করে তারা বঞ্চিতদের নাম সিলেক্ট করেছেন। ২৮ ডিসেম্বর এক গুচ্ছ কর্মসূচি নিয়ে বীরভূম সফরে গিয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী। কিন্তু সফল শেষের আগে হঠাৎ করে তিনি পৌঁছে যান বল্লভপুর ডাঙ্গা এলাকাতে। সেখানে গিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে কথাবার্তা বলেন। সেখানকার সমস্ত অভাব অভিযোগ তিনি শোনেন। অনেকে শৌচাগার এবং পানীয় জলের দাবি জানিয়েছেন। সেই সমস্ত অভিযোগ শোনা মাত্রই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কাজ শুরু করেছেন সেখানকার জেলাশাসক।

বৃহস্পতিবার সকালে বল্লভপুর ডাঙ্গা আদিবাসী পাড়ায় হাজির হয়েছেন বোলপুর-শ্রীনিকেতন ব্লকের বিডিও, রুপ পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য অনেকে। সার্ভে করার কাজ তারা শুরু করেছেন। গ্রামের অনেকের মতামত, আমরা অনেকেই বঞ্চিত ছিলাম। মুখ্যমন্ত্রী কে একথা জানা নোর পরে কাজ শুরু করা হয়েছে। অনুব্রত মণ্ডল বলেছেন, ওই গ্রামের অনেক মানুষ অনেক রকম পরিষেবা পায়। তার পরেও যা নেই তার জন্য ব্যবস্থা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026