রাজ্য

নিহত বিজেপি কর্মীর স্ত্রীকে চাকরি মমতার, বিধানসভার আগে মাস্টারস্ট্রোক

হালিশহরে রাজনৈতিক হিংসায় নিহত হয়েছিলেন বিজেপির একজন কর্মী সৈকত ভাওয়াল। যা নিয়ে অনেকটাই রাজনৈতিক মহল উত্তপ্ত করেছিল বিজেপি নেতৃত্ব। এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ঘোষণা করলেন তার স্ত্রীকে দমকল দফতরে চাকরি দেওয়ার কথা। এটি বিধানসভা নির্বাচনের আগে একটি মাস্টারস্ট্রোক হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বুধবার নিহত সৈকত ভাওয়ালের স্ত্রী নবনীতার সাথে দেখা করে এই কথা জানিয়েছেন বিধায়ক পার্থ ভৌমিক।

সাথে জানা গিয়েছে যে, এই পরিবারে এক মাত্র কাজ করে আয় করতেন সৈকত। কিছুদিন আগে হালিশহরে পদ্ম শিবিরের গৃহ সম্পর্ক অভিযানে গিয়েছিলেন এবং সেখানেই দুষ্কৃতিদের আঘাতে নিয়ত হন সৈকত। বিজেপির সোজা আঙুল তুলেছে শাসক শিবিরের দিকে। তবে শাসক শিবির হতে এটিকে অস্বীকার করা হয়েছে। এমন অবস্থায় তার পাসে দাঁড়াতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সৈকতের বাড়িতে যান নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সৈকতের স্ত্রী কে দমকল দফতরে চাকরির কথা জানান তিনি। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তিনি কথা বলেন দমকলমন্ত্রীর সুজিত বোসের সাথে। সেখানে তিনি একটি ক্লার্কের চাকরির কথা বলে ব্যবস্থা করে দিয়েছেন।

যদিও এই বিষয়টি নিয়েও রাজনীতি করছেন সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। তার বক্তব্য,”পার্থ ভৌমিক(Parth Bhowmik) নাটকবাজ! রাজ্যে লাখ লাখ বেকার রয়েছেন। চাকরির জন্য অনশন করছেন। সেখানে কেবল চাকরির প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।’‌ আর নিহত সৈকত ভাওয়ালের স্ত্রী নবনীতা রাজ্য সরকারের চাকরি গ্রহণ করলেও তাঁর শ্বশুরবাড়ির লোকজন তা মানতে নারাজ। সৈকত ভাওয়ালের মা বলেন, ‘‌যারা আমাদের ছেলেকে খুন করল, তাদের চাকরি আমাদের দরকার নেই।’‌

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026