রাজ্য

আচমকা রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুরু হচ্ছে কি কোন নয়া রাজনৈতিক সমীকরণ

আজ অর্থাৎ বুধবার হঠাৎই রাজভবনে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি এদিন রাজভবনে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের (Jagdeep Dhankar) সাথে বৈঠক করেছেন। হঠাৎ করে রাজ্যপালের সাথে মমতার এই বৈঠক রাজনৈতিক মহলে নতুন জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে। রাজ্য রাজ্যপালের মধ্যে সংঘাত আবহে এমন আচমকা বৈঠক রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন অনেকেই। কিন্তু সেই সমস্ত জল্পনায় জল ঢেলেছে নবান্ন। নবান্ন সূত্রে জানানো হয়েছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে বৈঠক নিতান্ত সৌজন্য সাক্ষাৎ।

আজ বুধবার বিকেল ৫ টা নাগাদ হঠাৎই রাজভবন উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার রাজভবনে পৌঁছানোর আগেই এলাকাজুড়ে বেড়ে যায় পুলিশি তৎপরতা। অবশ্য আজকেই রাজ্যপাল জগদীপ ধনকর কোলাঘাটের সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছিলেন। ধনকর আজ সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী সংবিধান মেনে কাজ করছে না। অরাজকতার রাজনীতি চলছে রাজ্যে। এছাড়াও এদিন রাজ্যপাল রাজ্য সরকারের বিরুদ্ধে বহিরাগত ইস্যু, আমফান ত্রান দুর্নীতি, করোনা মোকাবিলায় ইত্যাদি বিষয় নিয়ে আক্রমণ হেনেছেন।

এছাড়াও রাজ্যপাল জগদীপ ধনকর একাধিকবার টুইট করে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি রাজ্য পুলিশকে মমতার দলদাস বলেও আখ্যা করেছেন। তিনি বলেছেন, “রাজ্যজুড়ে চলছে রাজ্য প্রশাসন ও পুলিশের জুলুম। ওরা দলীয় নেত্রীর কথা শুনে কাজ করছে।” অবশ্য রাজ্যপালের বারংবার টুইট হামলার জবাব দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর এর প্রত্যাহারের দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল বারংবার সাংবিধানিক সীমারেখা লংঘন করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। এইজন্যই রাজ্যপালের অপসারণ চায় শাসকদল।

আজকে আচমকা রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝে মমতার রাজভবনে উপস্থিত হওয়াকে নয়া রাজনৈতিক সমীকরণ হিসাবে ধরেছিল বাংলার রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে নবান্ন। মমতা আজ সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলে জগদীপ ধনকর এর সাথে। প্রসঙ্গত এর আগেও ২০১৯ সালে মমতার কালীঘাটের বাড়িতে কালীপুজোতে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিল মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026