রাজ্য

দেড় মাসেই দু’কোটি মানুষের কাছে ‘দুয়ারে সরকার’, সময়ের আগে লক্ষ্যপূরণে খুশি মুখ্যমন্ত্রী

দেড় মাসেরও কম সময়ে ২ কোটি মানুষের ‘দুয়ারে সরকার’ পরিষেবা পৌঁছে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সাফল্য নজর বিহীন। টুইটে এই সাফল্যের কথা তুলে ধরে আবার রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝে অবশ্যই সরকারি স্বাস্থ্যবিমা ‘স্বাস্থ্যসাথী প্রকল্পের গ্রাহকের সংখ্যাই সবচেয়ে বেশি। শুধুমাত্র ‘দুয়ারে সরকার’ শিবির থেকে কোনও সরকারি প্রকল্পে কতজন সুবিধা পেলেন, তার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে এইদিন টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবে সরকারকে ঘরে ঘরে পরিষেবা করার সুযোগ করে দিয়েছেন বাংলাবাসী, এমনটাই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

২০২০ সালের ১ লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি। জানুয়ারি মাসের ৩১ তারিখ পর্যন্ত দুই মাস ধরে তা চলার কথা। সহজে হাতের কাছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিধানসভা ভোটের আগে সরকারের এই ক্যাম্প ভোটমুখী এক প্রকল্প বলেই ধারণা প্রকাশ করেছে রাজনৈতিক মহল। কন্যাশ্রী, সবুজশ্রী, কৃষকবন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, জয় জহরের মতো একাধিক সরকারি প্রকল্পের সাফল্যের মুখ দেখেছিল। এইবার সাফল্যের সিঁড়ি ধরে আরও খানিকটা উঠল বাংলার সরকার। এইদিন মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ঠিক ৩৯ দিনের মাথায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে সুবিধাভোগীর সংখ্যা ছুঁয়ে ফেলল ২ কোটি।

এর মাঝে ৬২ লক্ষ মানুষ কেবল ‘স্বাস্থ্যসাথী’র সুবিধা পেয়েছেন তপসিলি জাতি উপজাতির শংসাপত্র নিয়ে দীর্ঘ জটিলতা কাঁটিয়ে প্রায় ৭ লাখ শংসাপত্র দেওয়া হয়েছে এই ক্যাম্প থেকে। এছাড়া ৪ লাখ চাষি ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সুবিধা পেয়েছেন। টুইট পরিসংখ্যান সহ পরিষেবার যাবতীয় তথ্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া শিবির থেকে সরকারের এই সাফল্য যেমন ভোটের আগে তৃণমূলকে যোগাচ্ছে বাড়তি অক্সিজেন, তেমনই বিজেপির রক্তচাপ বাড়াচ্ছে, তা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026