নিউজ

কেরালা ও পাঞ্জাবের পর সিএএ-র বিরুদ্ধে আইন তৈরী করতে চলেছে বাংলা

সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেরালা ও পাঞ্জাবকে অনুসরণ করে বলেন, ‘তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারও নাগরিকত্ব (সংশোধন) আইন (সিএএ) এর বিরুদ্ধে একটি প্রস্তাব রাজ্যের আইনসভায় পাস করবে এবং এই জনবিরোধী আইন প্রত্যাহারের দাবি করবে।

‘সিএএ-র জন্য আমরা তিন থেকে চার দিনের মধ্যে একটি রেজুলেশন পাস করব। আমরা সিএবি এবং এনআরসির বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছি। সিএবি তখন বিল ছিল, এখন এটি একটি আইন। সুতরাং, আমরা এই আইন প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব পাস করব।’ উত্তরবঙ্গ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে পৌঁছে তিনি ২৪ জানুয়ারী পর্যন্ত সমতল ও পাহাড়ের দার্জিলিংয়ে সিএএ বিরোধী বেশ কয়েকটি সমাবেশে নেতৃত্ব দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর এই অঞ্চলের সমস্ত লোকসভা আসন হেরেছে তৃণমূল।

আরও পড়ুন : জঙ্গি দমন করলেই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হবে, পাকিস্তানকে জানালো আমেরিকা

তাৎপর্যপূর্ণভাবে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগে উত্তর ২৪ পরগনা জেলায় দলীয় নেতাদের জন্য সিএএ বিরোধী প্রশিক্ষণ শিবিরে টিএমসির লোকসভার সাংসদ সৌগত রায় বলেছিলেন যে, এই দুটি রাজ্যে সিএএ-র বিরুদ্ধে রেজুলেশন পাস হওয়ার পর সিএএ-র বিরোধিতা করার ক্ষেত্রে বাংলা কেরালার ও পাঞ্জাবের পিছনে চলে যায়। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রেজুলেশন পাস করে সেই অভিযোগ থেকে বেরিয়ে আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026