নিউজ

জঙ্গি দমন করলেই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হবে, পাকিস্তানকে জানালো আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্র-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য পাকিস্তানকে তার মাটি থেকে সন্ত্রাসবাদকে মুছে ফেলতে হবে, এমনই জানানো হয়েছে আমেরিকার তরফে। মার্কিন বিদেশ দফতরের একজন মুখপাত্র বলেছেন যে, ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্র-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্যতম সম্ভাবনাময় হিসাবে দেখছে।

মার্কিন বিদেশ দপ্তরের ওই মুখপত্র বলেছেন, ‘আফগানিস্তানে জঙ্গি দমন করতে আমেরিকা আফগানিস্তান সরকারের সাথে যৌথভাবে কাজ করেছি, এবং এর ফলে আফগানিস্তানে জঙ্গি দমন করা সম্ভব হয়েছে। তেমনই পাকিস্তান চাইলে জঙ্গি দমনে আমেরিকা সাহায্য করতে রাজি আছে। পাকিস্তানকে পাকিস্তানের মাটি থেকে সম্পূর্ণ রূপে জঙ্গি দমন করা উচিত। পাকিস্তানকে জঙ্গি গোষ্ঠী এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ধারাবাহিক ও অপরিবর্তনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

আরও পড়ুন : আরও পড়ুন : ‘উচিত জবাব পাবে ভারত’, ভারতকে হুশিয়ারী দিল পাক প্রধানমন্ত্রী ইমরান খান

আমেরিকা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছিল ২০১৮ সালে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদকে দেওয়া নিরাপত্তা সহায়তা স্থগিত করেন। ২০১৮ সালে ট্রাম্প পাকিস্তানের সন্ত্রাসবাদী দলগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়ান। আজ সময় মার্কিন প্রেসিডেন্ট প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন সুরক্ষা সহায়তা স্থগিত করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছিলেন, ‘আমেরিকা যুক্তরাষ্ট্র গত ১৫ বছরে দিয়ে পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলারের বেশি সাহায্য দিয়েছে, কিন্তু পাকিস্তান আমাদের মিথ্যা ও ছলনা ব্যতীত আর কিছুই দেয়নি। তারা সামান্য সহায়তা নিয়ে আফগানিস্তানে যে সন্ত্রাসীদের আমরা খুঁজছি তাদের নিরাপদ আশ্রয় দেয়।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026