নির্ভয়া মামলার অন্যতম অভিযুক্ত পবন গুপ্তার প্রানভিক্ষার আবেদন খারিজ করল দেশের শীর্ষ আদালত। তবে এই আইনের জটিলতায় দোষীদের ফাঁসি না হওয়ার কারনে স্বভাবতই ক্ষুব্ধ নির্ভয়ার মা। তিনি এদিন বলেন, দোষীদের ফাঁসি এত দেরি হওয়ার ফলে তিনি সন্তুষ্ট নন একেবারেই। অভিযুক্তদের আগামী ১লা ফেব্রুয়ারি ফাঁসির প্রক্রিয়া কার্যকর হলে তবেই তিনি শান্তি পাবেন। তিনি এদিন সংবাদ মাধ্যমকে আরও বলেন, দোষী দের একে একে ফাঁসির দড়ি পরাতে হবে যাতে তারা বুঝতে পারবে আইন নিয়ে খেলার অর্থ কি হতে পারে।
নির্ভয়ার মায়ের মতে, দোষীরা এক একজন করে আদালতে প্রানভিক্ষার আর্জি জানিয়ে স্বভাবতই দেরি করছে। তারা এই প্রক্রিয়াটিকে বন্ধ করার জন্য শীর্ষ আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন। নির্ভয়া ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির বিরুদ্ধে দিল্লি আদালত নতুন মৃত্যুর পরোয়ানা জারি করেছে, যার মাধ্যমে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৬ টায় তাদের ফাঁসি কার্যকর করা হবে।
আরও পড়ুন : পবনের দাবি খারিজ সুপ্রিম কোর্টে, ১ লা ফেব্রুয়ারী ফাঁসি
প্রসঙ্গত আগামী ২২ জানুয়ারি নির্ভয়া মামলায় অভিযুক্ত চারজনের ফাঁসির আদেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। কিন্তু চারজনের মধ্যে একজনের ফাঁসি রদের আবেদন রাষ্ট্রপতি খারিজ না করায় ২২ তারিখ ফাঁসি দেওয়া সম্ভব না বলে জানানো হয়। ২০১২ সালের ডিসেম্বরে মধ্যরাতে রাজধানী দিল্লির চলন্ত বাসে একটি ২৩ বছর বয়সী ডাক্তারি ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ করে খুন করার জন্য চারজন দোষী বিনয়, অক্ষয়, পবন এবং মুকেশকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তাদের মৃত্যুদণ্ড আগামী মাসেই সংগঠিত হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…