কৌশিক পোল্ল্যে: হিন্দি সিনেমায় অভিনেত্রীদের আলাদা করে কাজ করার স্কোপ এখন অনেক বেশি, এমনটাই মনে করেন স্বর্নযুগের অভিনেত্রী হেমা মালিনী, শর্মিলা ঠাকুর, ওয়াহিদা রহমান প্রমুখরা।
নারীকেন্দ্রিক ছবিও এখন হলে চলছে রমরমিয়ে, কাজেই অভিনেত্রীদের পারিশ্রমিক যে মোটা অঙ্কের হবে সেটাই স্বাভাবিক। তবে বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান যে অভিনেত্রী, তার নামটা জানলে একটু অবাকই হবেন।
আরও পড়ুন : স্লিভলেস ব্লাউজ ও গোলাপি শাড়িতে লজ্জাবতী জাহ্নবী কাপুর, দেখুন সেই ছবি
দীপিকা বা আলিয়া নয়, সবচেয়ে বেশি অঙ্কের পারিশ্রমিক নেন কঙ্গনা রানাওয়াত। বলিউডের কুইনখ্যাত এই অভিনেত্রী বিতর্কের রানী নামেও পরিচিত। কারন তার স্পষ্ট বক্তব্য অনেকেরই হজম হয় না। একারনেই করন জোহর, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, তাপসী পান্নু, অমিতাভ বচ্চন সহ বলিউডের বেশিরভাগ সেলেবের সঙ্গেই তার সম্পর্ক আদায়-কাঁচকলায়। এরই মধ্যে তার বোন রঙ্গোলি চান্দেলও সেলেবদের ট্যুইট করে কটাক্ষ করতেও ছাড়েন না।
তিন বার জাতীয় পুরষ্কার প্রাপ্ত, ও একাধিক ফিল্মফেয়ার সহ অন্যান্য পুরষ্কারে সম্মানিত কঙ্গনার পারিশ্রমিক 15 কোটি টাকা। ‘জাজমেন্টাল হ্যায় ক্যা’ ছবির জন্য এই পারিশ্রমিকই পেয়েছেন কঙ্গনা। দ্বিতীয় স্থানটি অবশ্য বলিউডের মস্তানি দীপিকার, তিনি প্রতি ছবির জন্য নেন 14 কোটি টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…