নিউজ

দেবাঞ্জন কাণ্ডে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা

দেবাঞ্জন দেব, এই নামটি বর্তমানে বাংলার রাজনীতির সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে যে প্রায় সকলেই এনার ব্যাপারে একাধিক কথা জানেন। আর এ দেবাঞ্জন কে নিয়ে বেশ চাপে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগে বেশ কয়েকজন তৃণমূল নেতাদের সঙ্গে দেখা গিয়েছে দেবাঞ্জন এর কিছু ছবি। আর, তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাকে নিয়ে শাসকদলের বিরোধিতা করতে নেমে পড়েছে প্রধান বিরোধী দল বিজেপি।

গতকাল শুভেন্দু অধিকারী সরকার স্বাস্থ্য ভবনে গিয়ে এই মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার দাবি জানিয়ে আসেন। আর এবারে কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন, যেন যত তাড়াতাড়ি সম্ভব এই মামলা দায়ের করা সম্ভব হয়। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

এছাড়াও দেবাঞ্জন এর উপরে নজরদারি করার এবং আটক করার আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথেই তাকে যেন কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সেই আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শহরের একাধিক থানায় দেবানজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর এই সমস্ত মামলা একসাথে করে সিট গঠন করা হবে বলে জানিয়ে দিয়েছেন সিপি ক্রাইম মুরলীধর শর্মা।

পুলিশ সূত্রে খবর কলকাতা কর্পোরেশনের নামে একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন দেবাঞ্জন। ফলে এবারে পৌরসভা এবং ব্যাংক নিয়ে সমস্যা হতে পারে। দেবাঞ্জন এর সঙ্গে প্রথম সারির তৃণমূল নেতাদের ছবি রয়েছে। সেই ছবি নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য, “তৃণমূলের ছত্রছায়ায় থেকে জালিয়াতি এবং চিটিংবাজি চালিয়েছেন দেবাঞ্জন।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026