বিনোদন

নিক-প্রিয়াঙ্কার ১৪৪ কোটির বাড়ি, দেখুন অন্দরমহলের কিছু ছবি

প্রিয়াঙ্কা চোপড়া যেমন বলিউডের প্রথম সারির নায়িকা ঠিক একইভাবে তিনি এখন হলিউডের নায়িকা। বর্তমানে স্বামী নিক জোনাসের ঘরণী প্রিয়াঙ্কা। সংসারের পাশাপাশি চুটিয়ে অভিনয় করছেন। এখন মার্কিন মুলুকের স্থায়ী বাসিন্দা অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী আমাজন প্রাইমের স্পাই সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিং নিয়ে বেশ ব্যস্ত আছেন। এছাড়া রুশো ব্রাদার্সের সঙ্গে মিসেস জোনাস অ্যাভেঞ্জার্সের শ্যুটিং করবেন বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘ম্যাট্রিক্স ৪’ এবং ‘দ্য টেক্সট ফর ইউ’তে। দুই ছবির শ্যুটিং শেষ।

কয়েকদিন আগেই প্রিয়াঙ্কা শেষ করেছেন তাঁর আপকামিং ছবি ‘টেক্সট ফর ইউ’র শুটিং। অভিনেত্রী শুধু অভিনয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেনি। গায়িকা, প্রযোজক আর লেখিকা হিসেবে তিনি বেশ খ্যাতি লাভ করেছেন।বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং হলিউড পপ তারকা নিক জোনাসের প্রেম পর্বের খবর প্রায়শই পেজ থ্রির শিরোনামে থাকে। কেবলমাত্র বি-টাউনই হলিউডেও বেশ পরিচিতি এই হেভিওয়েট কাপল। মাত্র ১ বছরর আলাপে এই জনপ্রিয় তারলা বিয়ে করেন। বিয়ের ঠিক ১ বছর পর লস অ্যাঞ্জেলেসে ১৪৪ কোটির এই ম্যানশন কেনেন নিক-প্রিয়াঙ্কা। আর সেখানেই সুখের সংসার তৈরি করেছেন এই জুটি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের বাড়ি সম্পর্কে নানান কথা বলেন। তিনি বলেন, যতক্ষণ তাঁর চারপাশে ভালোবাসার মানুষরা রয়েছে, সেটাই অভিনেত্রীর কাছে বাড়ি। মুম্বই, নিউ ইয়র্কের পাশাপাশি এখন তাঁর একটা লস অ্যাঞ্জেলেসেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে।  এই বাড়িটি তিন রকম জমির ওপর রয়েছে। নিক-প্রিয়াঙ্কার এই বাড়িতে রয়েছে ৭টি শয়ন কক্ষ, ১১টি বাথরুম। আর এই সেলিব্রেটির পোষ্যদের পোষ্য ডায়ানা, পান্ডা পাঙ্ক এবং জিনোর  জন্য আলাদা ঘর আর বাথরুম রয়েছে। প্রিয়াঙ্কা-নিকের বাড়ির বৈঠক খানা দেখার মতো। রয়েছে একটি সুন্দর ক্রিম রঙের সোফা, পাথরের ফায়ারপ্লেস, নিচু কাঠের কফি টেবিল যাতে কফি ডেট ও করা যেতে পারে। আর এই বৈঠকখানাতে মেঝে থেকে সিলিং পর্যন্ত বড় জানালা। 

শরীরচর্চার জন্য নিক-প্রিয়াঙ্কার বাড়িতেই রয়েছে জিম। যেখানে দুইজনের শরীরচর্চা করার ছবি প্রায়ই নিকের ইনস্টাগ্রামে উঠে আসে। এরা বাড়ি থেকে সুন্দর সি বিচ দেখতে পায় কারণ বাড়ির পিছনে আছে সি বিচ আবার অন্যপ্রান্তে আছে পাহাড়। আর বাড়ির সামনেই রয়েছে বিশাল ফাঁকা এলাকা, যা সবুজ গাছপালা দিয়ে ঘেরা।এমনকি বাড়ির মধ্যেও রয়েছে বড় সুইমিং পুল। বাড়ির একটি ঘরে আছে প্রজেক্টর। যাতে বাড়ির সকলে একসাথে সিনেমা দেখতে পারেন, তার সুবন্দোবস্ত রয়েছে। বাড়িতেই রয়েছে টেবিল টেনিস সহ বিভিন্ন ইনডোর গেম খেলার ব্যবস্থা। তাহলে বুঝতে পারছেন এই বাড়িতে থাকলে বেশি বাইরে যাওয়ার প্রয়োজন। বাড়িতেই রয়েছে বিলাসবহুল ব্যবস্থা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026