রাজ্য

আজ অমিত শাহের পাল্টা বোলপুরে মেগা রোড শো করছেন মুখ্যমন্ত্রী, সমাগম হবে আড়াই লাখ মানুষের

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে চলছে তৃণমূল বিজেপি জবাব পালটা জবাবের খেলা। কিছুদিন আগে বোলপুর (bolpur) শহরের রোড শো করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)। এবার সেই বীরভূম জেলাতেই সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল থেকেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাজ সাজ রব গোটা জেলায়। মুখ্যমন্ত্রী আজ অর্থাৎ মঙ্গলবার টুরিস্ট লজ মোড় থেকে জামবনি অব্দি রোড শো করবেন। প্রায় সাড়ে ৪ কিলোমিটার পথে হাঁটবেন তিনি।

গতকাল থেকেই মুখ্যমন্ত্রীর রোড শো এর জন্য সাজো সাজো বোলপুর শহরে। ইতিমধ্যেই ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ হাজার তৃণমূল পতাকায় মুড়ে ফেলা হয়েছে শহরকে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করে শহর সাজানোর কাজ করিয়েছেন। শহরের মোড়ে মোড়ে লাগানো হয়েছে একাধিক ফ্লেক্স, পোস্টার ও ব্যানার। তৃণমূল সুপ্রিমোর সফরে কোন খামতি রাখতে চায় না দল। বোলপুরে একটি প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তারপর আজকে আবার তিনি করবেন রোড শো। এককথায় তৃণমূলনেত্রী কর্মসূচি ঘিরে সরগরম হয়ে আছে গোটা বোলপুর শহর।

প্রসঙ্গত, অমিত শাহের বাংলা সফরে ঠিক নয় দিনের মাথায় বীরভূমে গিয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আবার অমিত শাহের রোড শো এর পথেই তিনি পাল্টা রোড শো করছেন আজকে। তার পদযাত্রা হবে পুরোপুরি একই রাস্তায়। তবে মুখ্যমন্ত্রীর রোড শো এর আগে শহরকে ঢেলে সাজানো হচ্ছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে শহরের বিভিন্ন প্রান্তে ২০ টি তোরণ বানানো হয়েছে। এছাড়া বোলপুর ডাকবাংলা থেকে চৌরাস্তা পর্যন্ত বেলুনের গেট বানানো হয়েছে। এছাড়াও সমস্ত বোলপুর নিবাসী যাতে মুখ্যমন্ত্রীর রোড শো দেখতে পায় তাই মোট ২০ টি জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে যাতে লাইভ টেলিকাস্ট হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে মমতার আজকের রোড শোতে প্রায় আড়াই লক্ষ লোকের সমাগম হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026