একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি জোর তোলপাড় হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম সফরে গিয়ে চোট পাওয়া নিয়ে। পায়ে ও কাঁধে চোট পেয়ে এসএসকেএম হাসপাতালে দুদিন ভর্তি ছিলেন মুখ্যমন্ত্রী। গতকাল রাতে পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে করে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। তবে তার আগেই দুপুর বেলাতে মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় বলে দিয়েছিলেন যে খুব তাড়াতাড়ি রাজনীতির মাঠে প্রত্যাবর্তন করবেন তিনি। হয়তো হুইলচেয়ারে করে তিনি তার কর্মসূচি পূরণ করার চেষ্টা করবে। আসলে বাংলা বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে প্রচার করতে যাওয়া ও সেই সাথে তৃণমূল কংগ্রেসের জয়ের পথ প্রশস্ত করার জন্য বিস্তর কাজ বাকি।
মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ভিডিও বার্তায় বলেছিলেন, ২ বা ৩ দিনের মধ্যে ফের প্রচারের কাজে বেরিয়ে যাব। পায়ে খুব ব্যথা থাকবে কিন্তু ম্যানেজ করে নেব। হয়তো কিছুদিন আমাকে হুইলচেয়ারে করে ঘুরতে হবে। এরপর দলীয় সূত্রে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আগামী সোমবার থেকে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। হুইল চেয়ারে বসেই বঙ্গ সফর করবেন তিনি। এই সোমবার অর্থাৎ ১৫ মার্চ পুরুলিয়ার বাগমুন্ডি ও বলরামপুরে জনসভা করবেন তিনি। তিনি দুপুর দেড়টা নাগাদ বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝালদা হাটতলায় জনসভায় যোগ দেবেন। এরপর বিকাল তিনটেয় বলরামপুর বিধানসভা কেন্দ্রের রথতলার কাছে মেসির মাঠে দ্বিতীয় জনসভায় অংশগ্রহণ করবেন।
আপাতত হুইলচেয়ারে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন বলে মনে করা হচ্ছে। জনসভা করা স্থানে তিনি হেলিকপ্টারে করে গিয়ে নেমে হুইল চেয়ারে বসবেন এবং আবার হুইলচেয়ারে করে হেলিকপ্টার অব্দি আসবেন। আসলে বিধানসভা নির্বাচন এখন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই প্রচার না করে সময় নষ্ট করতে নারাজ। তাই পায়ে ব্যথা নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…