রাজ্য

‘ভোটের পরে মমতাই জয় শ্রী রাম বলবেন’, শাহের চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোকে

কোচবিহারের পরিবর্তন রথযাত্রার সূচনা সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে (Mamata Banerjee) ‘জয় শ্রী রাম’ চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অমিত শাহ (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সোজা ও স্পষ্ট হুঙ্কার,”ভোটের পরে মমতাই জয় শ্রী রাম বলবেন”। এইদিন কোচবিহারে পৌঁছে প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দিতে যান স্বরাষ্ট্রমন্ত্রি। তার পরে সেখান থেকে রাসমেলা ময়দানের কাছে যান তিনি। সভা থেকেই ‘জয় শ্রী রাম’ স্লোগান বিষয়ে শাসক শিবিরের নেত্রীকে একের পর এক চাঁচাছোলা প্রশ্নে বিদ্ধ করলেন শাহ।

অমিত শাহের আজ বলেছেন, “জয় শ্রী রাম এখানে বলবে না তো কি পাকিস্তানে বলবে? জয় শ্রী রাম-এ কেন অপমান লাগে কেন আপনার? গোটা দেশ যেখানে জয় শ্রী রাম বলতে গর্ব বোধ করে, সেখানে জয় শ্রী রাম শুনলে মমতা দিদির অস্বস্তি বোধ হয়। একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করতেই আপনার অপমানে লাগে। তাই রাম নামে আপত্তি মমতা দিদির। তাদের তোষণ করে ভোট পেতে চান। কেন অন্য সম্প্রদায়ের মানুষরা কি ভোটার নন? তবে ভোটের পর মমতা দিদিও জয় শ্রী রাম বলবেন।” ভাষণের শেষে সমবেত জনতাকে নিয়ে ‘জয় শ্রী রাম’ গর্জন তুলতেও এদিন দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে।

প্রসঙ্গত উল্লেখ্য, নেতাজির ১২৫ তম জন্মদিনে ভিক্টোরিয়া মেমরিয়ালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় বিজেপি কর্মী সমর্থকরা তোলেন ‘জয় শ্রী রাম’ স্লোগান। মোদীর উপস্থিতিতে এই স্লোগান ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। মঞ্চ থেকে নীরব প্রতিবাদের সাথে নেমে যান মমতা। কোনও বক্তব্য না রেখেই ফিরে আসেন সেই দিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026