রাজ্য

ফেব্রুয়ারি মাসের শুরুতেই ফের নন্দীগ্রাম সফরে যেতে পারেন “প্রার্থী” মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। শাসকদলের রাশ হাতে ধরেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচনের আগে সামনে দাঁড়িয়ে দলকে চালনা করছেন। এরইমধ্যে কিছুদিন আগে সবাইকে চমকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামের প্রার্থী হয়ে লড়বেন। এই ঘটনার কিছুদিন কাটতে না কাটতেই ফের মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জনসংযোগ বাড়াতে শুভেন্দু গড় নন্দীগ্রামে ফের যাবেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নন্দীগ্রামে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নন্দীগ্রামে গিয়ে বলেছিলেন, “আমি এর আগে ২০১৬ সালে নির্বাচনের আগে নন্দীগ্রাম থেকে ইলেকশন ঘোষণা করেছিলেন। আজও আমি নন্দীগ্রামে এসেছি। নন্দীগ্রাম জায়গাটা আমার জন্য খুবই লাকি। তাই এবার আমি নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়ব।” সেই সাথে তিনি হুংকার দিয়ে বলেছিলেন, “নন্দীগ্রাম থেকে ২০২১ এ ঘাসফুল শিবির জিতবে। নন্দীগ্রাম থেকে জেতার পালা শুরু হবে তৃণমূলের। বাংলার প্রতিটি আসনে জয়ী হবে শুধুমাত্র তৃণমূলের।” অবশ্য মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে প্রার্থী হয়ে দাঁড়ানোর খুব একটা ভালো চোখে নেয়নি বিরোধী পক্ষ। বিশেষ করে শুভেন্দু গড়ে মমতার প্রার্থী হওয়া অস্বস্তিতে ফেলেছে বিজেপিকে।

আসলে বাংলা গেরুয়া শিবির কিছুদিন আগে দাবি করেছিল, শুভেন্দু গড় নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে একটি আসনও পাবে না। সব আসন যাবে বিজেপিদের কাছে। তারা এও দাবি করেছিল, নন্দীগ্রামের মানুষ শুধুমাত্র শুভেন্দুকে চেনে। সেখানে তৃণমূলের কোন ক্ষমতা নেই। অবশ্য মমতার নন্দীগ্রাম সফরে জনজোয়ার তাদের কথা ভুল প্রমাণ করে দিয়েছে। এরমধ্যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে টুইট করে বলেছিলেন, “স্বাগতম দিদি। এর আগে ২১ বছর একসঙ্গে ছিলাম। এবার নন্দীগ্রামে আপনার সাথে সামনাসামনি দেখা হবে।” এছাড়াও শুভেন্দু অধিকারী মমতাকে হাফ লাখ ভোটে হারানোর দাবি করেছে। এই পরিস্থিতিতে মমতার ফেব্রুয়ারি মাসে জনসংযোগ বাড়াতে নন্দীগ্রাম সব রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ হবে তা বলা বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026