রাজ্য

নজরে তপশিলি-উপজাতি ভোটব্যাঙ্ক, আজই কলকাতায় বৈঠক মমতার

একুশের নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের পূর্ণ উদ্যমে ভোট প্রচারের কাজে লেগে পরেছে এবং দলের শীর্ষ নেতারা ভোটের রণনীতি নির্ধারণ করতে দফায় দফায় বৈঠক করছেন। এবারের নির্বাচনে ঘাসফুল শিবির ও গেরুয়া শিবিরে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু এই নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে রাজ্যের তপশিলি ও উপজাতি মানুষের ভোট। তাই এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ উত্তরবঙ্গের তপশিলি ও উপজাতি ভোটের দিকে। তাই ফেব্রুয়ারি মাসের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছে।

আজ অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের শেষ দিন অর্থাৎ চতুর্থ দিন। তিনি গত কিছুদিন ধরে উত্তরবঙ্গের মাটিতে ঘাস ফুল ফোটানোর জন্য জেলার কোনায় কোনায় জনসভা করছেন। আসলে আগামী লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের ফল একদমই ভালো হয়নি। এবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি থেকে বলেছিলেন, “আগেরবার লোকসভা নির্বাচনে আমরা গোহারা হেরেছি। তবে আশাকরি বিধানসভা ভোটে আপনারা আমাদের পুষিয়ে দেবেন।” মুখ্যমন্ত্রী আদিবাসী ভোটব্যাঙ্ক নিজের দিকে টানতে গত তিন দিনের ডুয়ার্স সফরে একদিন কোচবিহার ও অন্যদিন আলিপুরদুয়ারে ছিলেন। আজ উত্তরবঙ্গ সফরের শেষ দিনে এসে তিনি বিকেলে কলকাতায় এসে তৃণমূলের একটি তপশিলি জাতি ও উপজাতি সম্মেলনে হাজির থাকবেন।

অন্যদিকে ভোট প্রচারের কাজে পিছিয়ে নেই গেরুয়া শিবির। আগামী সপ্তাহে কোচবিহার জেলা থেকে বিজেপি রথ যাত্রার মাধ্যমে তাদের নির্বাচনী যাত্রা শুরু করবে। সেই সূচনা অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ, জেপি নাড্ডা প্রমুখরা। তবে রাজ্যের শাসক দল তপশিলি ও উপজাতি সম্প্রদায়ের ভোট পেতে মরিয়া। তাই খোদ মুখ্যমন্ত্রী বারংবার তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত এলাকায় গিয়ে তাদের সমস্ত রকম সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে আসছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026