একুশের নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতার সভা বাতিল নিয়ে তৃণমূল-বিজেপি বাকবিতন্ডা শুরু হয়েছিল কিছুদিন আগে। এবার বিজেপির সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রাম (Nandigram) সফরে যাচ্ছেন। নন্দীগ্রামে গিয়ে তিনি তেখালিতে জনসভা করবে বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।
গত ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করতে যাওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সভার কিছুদিন আগে হঠাৎ করে তৃণমূল সূত্রে জানানো হয় যে ৭ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম সফরে যাচ্ছেন না। আর এই ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। অনেকেই দাবি করেছিল যে শুভেন্দু অধিকারী গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করতে ভয় পাচ্ছেন। বা তৃণমূল ভয় পাচ্ছে শুভেন্দুর এলাকায় জনসভায় বেশি লোক না হলে তা যথেষ্ট অসম্মানের হবে। কিন্তু বিতর্কের দিনেই তৃণমূলের তরফে জানানো হয় তৃণমূল সুপ্রিমোর জনসভা বাতিল করার পিছনে অন্য কারণ আছে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, সেই সময় নন্দীগ্রাম সভার মূল সংগঠক ও রামনগরের বিধায়ক অখিল গিরি করোনাই আক্রান্ত হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় শোভাতে যাচ্ছে না। অখিল গিরি না থাকলে নন্দীগ্রামে তৃণমূল সভা করা যে বিফল তা সবাই জানে। তখনই জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সভা বাতিল করলেও খুব শিগগিরই তিনি সেখানে সভা করবেন। সেই অনুযায়ী আজ দলের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে আরও জানা যাচ্ছে, চলতি জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নন্দীগ্রামের সভা করবেন এমন নয়। এক মাসের মধ্যেই তিনি আরো দুই জেলাতে জনসভা করতে পারেন। দুই জেলার লিস্টে আছে নদীয়া এবং পুরুলিয়া। নদীয়ার রানাঘাটে প্রশাসনিক সভা করতে পারেন তিনি। অন্যদিকে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেয়ার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেখানে পাল্টা সভা করবেন তিনি। সেই অনুযায়ী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ১৮ জানুয়ারি জনসভা করলে শুভেন্দু অধিকারী কবে আবার জনসভা করেন, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…