কাশ্মীরের কুলগামে অজ্ঞাত পরিচয় জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ বাঙালির। মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা ওই ব্যক্তিরা শ্রমিকের কাজে কাশ্মীরে থাকতেন। জঙ্গিহানায় মৃত্যু নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে চাপানউতোর সৃষ্টি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি কুলগামে নিহতদের বাঙালি বলে মানতে নারাজ। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুলগামের ঘটনায় সরাসরি কেন্দ্রের ব্যর্থতাকে দায়ী করলেন।
এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্তমানে সারা জম্মু ও কাশ্মীর জুড়ে কেন্দ্রের শাসন চলছে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা কাশ্মীরে উপস্থিত হয়েছেন। এই সময়ে জঙ্গিহানায় পাঁচ বাঙালির মৃত্যুর দায় কেন্দ্রকেই নিতে হবে।’ প্রসঙ্গত, এই জঙ্গিহানায় পাঁচ বাঙালির মৃত্যু হলেও কোনরকমে বেঁচে যান এক ব্যক্তি।
এই ঘটনায় তিনি ব্যথিত বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েও ট্যুইট করেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…