টেক বার্তা

ইউজারদের তথ্য ফাঁসের অভিযোগ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে, জবাব দিহি চাইলো কেন্দ্র

একদল হ্যাকারদের নিশানায় এবার হোয়াটসঅ্যাপ। তথ্য ফাঁসের অভিযোগে গত বছর বিপাকে পড়েছিল ফেসবুক, এবার তথ্য ফাঁসের অভিযোগে ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কাছে জবাবদিহি চাইলো কেন্দ্র। জানা যাচ্ছে এই হ্যাকাররা ইজরায়েলি। চলতি বছরের এপ্রিল মাসে থেকে ২০ টি দেশের ১৪০০ এর বেশি ইউজারদের হোয়াটসঅ্যাপে একটি স্পাইওয়্যার ঢোকানোর চেষ্টা করেছিল একটি ইজরায়েলি সংস্থা।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে এই কথা। এই সংস্থার প্রধান টার্গেট ছিল মূলত সাংবাদিক, উচ্চপদস্থ সরকারি কর্মী, মানবাধিকার সংগঠনের আধিকারিক এবং কূটনীতিবিদরা। হোয়াটসঅ্যাপের তরফ থেকে জানানো হয়েছে তারা ওই ইজরায়েলি সংস্থার বিরুদ্ধে মামলা করবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যেসকল ভারতীয় অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছিল তাদের বিষয়টি জানিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে যে, এই স্পাইওয়্যার ঠিকভাবে কাজ করার আগেই হোয়াটসঅ্যাপের টেকনিক্যাল বিশেষজ্ঞরা সেটি ধরে ফেলেন। তাই ইজরায়েলি ওই সংস্থার উদ্যেশ্য পূরণ হয়নি। গোটা ঘটনাটি নিয়ে হোয়াটসঅ্যাপের কাছে বিস্তারিত ব্যাখা চেয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ জানান, ‘কীভাবে ও কেন ইউজারদের এমন সমস্যায় পড়তে হল, হোয়াটসঅ্যাপের থেকে তা বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026