নিউজ

বিজেপি নেতাকে ফোন তৃণমূল নেত্রী মমতার, ফাঁস হল সেই অডিও ক্লিপ

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে আজ রাজ্যের ৫ টি জেলায়। এই মুহূর্তে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। মাঝেমাঝেই খবরের শিরোনামে উঠে আসছে তৃণমূল ও বিজেপির মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের লড়াই। কিছুদিন বাদেই ১ লা এপ্রিল নির্বাচন হতে চলেছে নন্দীগ্রামে। আর নন্দীগ্রামের নির্বাচনে যে হেভিওয়েট লড়াই হবে, তা নিয়ে সন্দেহ নেই বঙ্গবাসীর। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বিজেপির সৈনিক হয়ে দাঁড়িয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী। তাদের মধ্যে নির্বাচনী হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য প্রস্তুত গোটা বাংলা।

কিন্তু নন্দীগ্রামে নির্বাচনের বেশ কয়েকদিন আগেই বিতর্ক সৃষ্টি হয়েছে একটি ঘটনা ঘিরে। বিজেপির এক কর্মী দাবি করেছেন যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে নন্দীগ্রামে তৃণমূলকে জেতানোর জন্য সাহায্য চেয়েছে। আজ তিনি সেই অডিও ক্লিপ প্রকাশ করে দিয়েছেন। তাতে মমতার কণ্ঠস্বরে বিজেপি নেতা প্রলয়বাবুকে সাহায্য করার অনুরোধ জানিয়েছে। বিজেপি নেতা প্রলয়বাবু দৃঢ় কন্ঠে দাবি করেছে যে ওই কণ্ঠস্বর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল।

অডিও ক্লিপটি প্রায় ৩ মিনিটের ছিল। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে শোনা গিয়েছে, “তুমি অনেক ইয়ং ছেলে। একটু আমাদের হয়ে কাজ করে দাও না। তুমি অনেক জায়গায় অনেক কাজ করো আমরা সব জানি। আমাদের একটু সাহায্য করে দাও। তোমার কোন অসুবিধা হবে না আমি সেটা বলছি।” ঘটনার প্রেক্ষিতে প্রলয়বাবু সাংবাদিকদের সামনে বলেছেন, “অধিকারী পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না।”

এছাড়া এদিন বিজেপি নেতা প্রলয়বাবু বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার মত একজন সাধারণ কর্মীকে ফোন করেছে তার জন্য ধন্যবাদ। আপনি অত বড় নেত্রী হওয়ার পর আমাকে ফোন করা সত্যিই আমার কাছে বড় বিষয়। কিন্তু আমাকে ক্ষমা করবেন। অধিকারী পরিবার সিপিএমের অত্যাচারের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমি কখনো অধিকারী পরিবারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করতে পারবো না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026