নিউজ

চিনের বিরুদ্ধে হুঁশিয়ারি মমতার, মোদীকে দিলেন এই বিশেষ পরামর্শ

রাজনৈতিক বিরোধিতাকে সরিয়ে রেখে লাদাখ সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সমর্থন করে চিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল নেত্রী৷ সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘টেলিকম, রেল, বিমান পরিষেবা সহ সব ক্ষেত্রেই চিনকে বয়কট করুন৷ এদেশে একদম ঢুকতে দেবেন না ওদের৷’

লাদাখ সীমান্তের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকে সর্বদলীয় বৈঠকে দেশের সমস্ত রাজনৈতিক দলই সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে৷ লাদাখের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও গণতন্ত্র নেই চিনে। একনায়কতন্ত্র চালাচ্ছে তারা। যা ভাবে, তাই করে ওরা। একসঙ্গে কাজ করতে হবে আমাদের। ভারত জিতবেই, চিন হারবে। এই মুহূর্তে একজোট হয়ে কথা বলতে হবে আমাদের। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে দেশের সরকারের পাশে রয়েছি।’ শুধু তাই নয়, মমতা এদিন মুখ খোলেন ডোকালাম নিয়েও। তিনি বলেন, ‘ডোকালাম পশ্চিমবঙ্গের খুবই কাছে। স্পর্শকাতর এলাকার মধ্যে রয়েছে রাজ্যের চিকেন নেকও। তাই আমি বলতে চাই যে, গোটা পরিস্থিতির উপর আমাদের তীক্ষ্ণ নজর রাখা দরকার।’

গত সোমবার থেকে লাদাখের গালওয়ান উপত্যকার সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। চিনা সেনার হামলায় শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। এই পরিস্থিতিতে চাপে পড়ে সর্বদলীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দেশের প্রথমসারির রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা যোগ দেন এই বৈঠকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026