বিনোদন

বলিউডে পা রাখার পর এই তিনটি স্বপ্ন পূরণ করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত

মাত্র ৩৪ বছর বয়সে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি। জানা গিয়েছে হতাশা এবং পেশাগত প্রতিদ্বন্দিতার কারণেই এতো বড়ো পদক্ষেপ নিয়েছেন। সিনেমা জগতে জনপ্রিয়তা অর্জন করলেও, ব্যক্তিগত জীবনে খুবই একা হয়ে পড়েছিলেন তিনি। তার মৃত্যু যেন হাজার প্রশ্ন তৈরি করে দিয়ে গেল মানুষের মনে।

মাত্র ১৬ বছর বয়সে মাকে হারিয়ে নিজের আলাদা জগৎ তৈরি করেছিলেন তিনি। পড়াশোনায় ছিলেন তুখোড়, সর্বভারতীয় পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করলেও মাত্র ৩ বছরেই সেটি ছেড়ে পাড়ি দেন স্বপ্ন পূরণের লক্ষ্যে।

জানা গিয়েছে তিনটি স্বপ্ন নিয়ে তিনি বলিউডে পা রেখেছিলেন। প্রথমটি ছিল যশরাজ ফিল্মস ব্যানারে কাজ করা, দ্বিতীয়টি পেপসির বিজ্ঞাপনে অভিনয় করা এবং সর্বশেষটি হলো ফিল্মফেয়ার ম্যাগাজিনে কভার আর্টিস্ট হওয়া। যার সবকটিই করে গেছেন তিনি।

তবে স্বপ্নপূরণের স্বার্থে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। পড়াশোনার ফাঁকে শিখতেন নাচ, ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন বহুদিন। এরপর ‘পবিত্র রিস্তা’ নামক সিরিয়ালের মাধ্যমে ছোটপর্দার পা রাখেন তিনি। ২০১৩ সালে ‘কাই পো চে’র দ্বারা সিনেমা জগতে প্রবেশ তার। সেখান থেকে শুরু স্বপ্নের উড়ান।

যদিও মাত্র ১০টি সিনেমা করেই জীবনকে চিরতরে বিদায় জানিয়েছেন তিনি, তবুও রয়ে গেছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। তার পুরনো ছবি বা অভিনীত সিনেমার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় বারবার উঠে আসছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026