নিউজ

রাজভবনে মমতা-রাজ্যপাল, রাজ্যপালের আমন্ত্রণে সাড়া মুখ্যমন্ত্রীর

প্রজাতন্ত্র দিবসে সকাল থেকেই রাজনীতিতে ব্যতিক্রমী ঘটনা দেখা গেছে, বহুদিনের সংঘাত অবশেষে একটি ভালো দিনে মিটেছে বলেই অনুমান করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল এবং তার স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে হাসিমুখে কথা বলতে দেখা যায়। অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়,দুজনকে কথা বলতে দেখা যায় সেখানে।

মুখ্যমন্ত্রীকে রাজভবনের অনুষ্ঠানে বিকেলে আমন্ত্রণ জানায় রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার দেওয়া কথা মতোই বিকেল চারটে নাগাদ রাজভবনে উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে পাশাপাশি বসে কথা বলতে দেখা যায় রাজ ভবনের বাইরে লনে। রাজ্যের শিক্ষাব্যবস্থা, প্রশাসনিক বৈঠক সবেতেই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বিরোধ দেখা যায় এতদিন। তবে রাজ্যপাল আলোচনার জন্য বহুবার মুখ্যমন্ত্রী কে প্রস্তাব দিলেও মুখ্যমন্ত্রী তা এড়িয়ে গেছেন। আজ মুখ্যমন্ত্রী রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে রাজভবনে পৌঁছে যাওয়ায় বিরোধীদলের মধ্যে এ নিয়ে শুরু হয়েছে নানা রকম মন্তব্য, সমালোচনা।

আরও পড়ুন : অ্যামাজন থেকে বই অর্ডার, প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার কংগ্রেসের

তবে এর আগেও প্রধানমন্ত্রী রাজ্যে আসলে তার সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও পরে তিনি বলেন তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন প্রোটকল মানতে। তবে রবিবার একটু অন্যরূপই দেখা গেল রাজভবনে। অনুমান করা যেতেই পারে দীর্ঘ সংঘাতে এবার ছেদ পড়বে, তবে রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক প্রধানের মধ্যে আজ বিকেলে রাজভবনে কি নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026