নিউজ

অ্যামাজন থেকে বই অর্ডার, প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার কংগ্রেসের

সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ এর সাংবিধানিক বৈধতা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ৭১তম সাধারণতন্ত্র দিবসে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবিধানের একটি অনুলিপি উপহার স্বরূপ দিয়েছে। অনলাইন সংস্থা অ্যামাজন থেকে ভারতীয় সংবিধানের একটি বই পে অন ডেলিভারিতে প্রধানমন্ত্রী সচিবালয়ে অর্ডার করে দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। এদিন দিল্লির শাহীনবাগে চলা আন্দোলন মঞ্চ থেকে অর্ডারের একটি স্ক্রিনশটও দেখানো হয়।

কংগ্রেসের তরফে একটি টুইট করেও এটি দেখানো হয়েছে। টুইটে স্ক্রিনশটটি দিয়ে লেখা হয়েছে যে, ‘সংবিধান শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে। আপনি যখন দেশ ভাগ করা থেকে অবকাশ পাবেন, অনুগ্রহ করে এটি পড়বেন।’ এটি ছাড়াও কংগ্রেস টুইটারে সভানেত্রী সোনিয়া গান্ধী, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের প্রাক্তন সভাপতির সংবিধানের প্রস্তাবনা পড়ার একটি ভিডিও-ও পোস্ট করেছে।

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবস উদযাপন, রাষ্ট্রপতিকে জাতীয় স্যালুট দিয়ে সম্মান

প্রজাতন্ত্র দিবসে কংগ্রেস সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে বলে, বিজেপি বুঝতে পারছে না যে সংবিধানের ১৪ অনুচ্ছেদের আওতায় সমস্ত নাগরিকের সমতা রয়েছে। এই অনুচ্ছেদটি সিএএতে সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পার্টির মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী, প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এবং আরও অনেক প্রবীণ নেতা প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026