সামনেই পুজো। পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর দিল রাজ্য সরকার। ষষ্ঠ বেতন কমিশনের সব সুপারিশ মেনে নিয়ে ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। আজ, শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল প্রভাবিত সংগঠনের সভা থেকে মমতা বলেন, “১ জানুয়ারি, ২০০৬ অনুযায়ী যাদের মূল বেতন ৭ হাজার টাকা ছিল তাদের মূল বেতন বেড়ে ১৭,৯৯০ টাকা করা হল। সেই অনুপাতেই প্রত্যেক রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়বে।
“উদাহরণস্বরূপ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, “১০০ টাকা বেসিক পে থাকলে ১২৫ টাকা বেতন হতো। ডিএ এবং পে কমিশন মিশে গেলে সেটাই ২৫৭ টাকায় গিয়ে দাঁড়াই। তাই ডিএ এবং পে কমিশন সংযুক্ত হয়ে গেলে আর সমস্যায় থাকবে না। ” তিনি আরও বলেন, “আগামী ২৩ সেপ্টেম্বর ক্যাবিনেট বৈঠক রয়েছে। সম্ভবত সেই বৈঠকে বেতন কমিশনের সুপারিশ অনুমোদন করানোর পরেই সরকারি ঘোষণা হবে। খুব শীঘ্রই এই সুপারিশ কার্যকর করা হবে।” আগামী বছর ১ জানুয়ারি থেকেই নতুন হারে বেতন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…