ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : গত কয়েক দশকে আমাদের দেশে ব্লাড প্রেসার চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। একটি পরিসংখ্যানের ফলে জানা যাচ্ছে যে, প্রতি ৮ জন ভারতীয়ের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত। আর এই আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগেরই বয়স ৪৫ এর নীচে। এই রোগ নিয়ন্ত্রণের জন্য চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, প্রতিদিন একটা করে কলা খাওয়ার। তাদের মতে প্রতিদিন একটা করে কলা খেলে এই ভয়ঙ্কর রোগের হাত থেকে অনেক সহজেই পরিত্রাণ পাওয়া যাবে। এই রোগের শিকার অনেক কম হবে প্রতিদিন একটা করে কলা খেলেই।
কলায় উপস্থিত রয়েছে প্রচুর মাত্রায় পটাসিয়াম, যা শরীরে প্রবেশ করার পর সোডিয়ামের প্রভাবকে কমাতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। সেই সঙ্গে আরও একাধিক শারীরিক সমস্যাও বাগে চলে আসে। যেমন- হাড় শক্ত হয়, দৃষ্টিশক্তির উন্নতি হয়, হজম ক্ষমতা বৃদ্ধি পায় এমন অনেক কিছুই। কিন্তু রক্তচাপের মতো এমন সমস্যা খুব তাড়াতাড়িই নিয়ন্ত্রণে চলে আসে নিয়মিত একটা করে কলা খেলে।
কলা খাওয়া মাত্র শরীরে কম-বেশি ৩ গ্রামের মতো ডায়াটারি ফাইবারের প্রবেশ ঘটে। যার প্রভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার সুযোগই পায় না। এই কারণেই তো টাইপ ১ এবং ২, দু ধরনের ডায়াবেটিস রোগীদেরই কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। আর যদি এই মারণ রোগ থেকে দূরে রাখতে হয়, তাহলে কিন্তু নিয়মিত কলা খাওয়া মাস্ট!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…