আগামী ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। পুজোর ঠিক ছ’দিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। তবে ছুটি হবে হাফ ডে অর্থাৎ অর্ধদিবস। বৃহস্পতিবার রাজ্য সরকারের অর্থ দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতেই এই ছুটির কথা ঘোষণা করা হয়েছে। ছুটির আওতায় থাকবে শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য সরকারের অধীনে থাকা অন্যান্য অফিসও।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বিশ্বকর্মা পুজোয় দুপুর ২ টোর পর সব শহর এবং গ্রামীণ সব সরকারি কার্যালয় বন্ধ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থকে পুজো-পার্বনে ছুটির সংখ্যাও বেড়েছে। গত বছর ছট পুজোতেও একদিনের জায়গায় দু’দিন ছুটি দেওয়া হয়েছিল। আর এবার ছুটির তালিকায় ঢুকলো বিশ্বকর্মা পুজো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…