রাজ্য

“মমতার ১০ বছরের শাসনে কেবল নির্মমতা”, রাজ্যের শাসক শিবিরকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

বাংলায় এসে তৃণমূলকে একের পর এক আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চনা শুরু করে দুর্নীতি। প্রধানমন্ত্রীর মুখ থেকে বাদ গেলো না কোনও তোপই। এইদিন প্রধানমন্ত্রী বলেন,”বাংলার পরিস্থিতি সব থেকে খারাপ তার কারণ, এই রাজ্যের রাজনীতি। স্বাধীনতার পরে এখানে উন্নয়নের রাজনীতি কড়া হয়নি। কংগ্রেস এবং বামেদের আমলে দুর্নীতি হয়েছে, হয়েছে অত্যাচারও। বিকাশে ব্রেক লাগিয়ে দেওয়া হয়েছে। ২০১১ সালে গোটা দেশের জনরে বাংলায় ছিলেন। এই সময়ে মমতা দিদি পরিবর্তনের স্বপন দেখিয়েছিলেন। কিন্তু গোটা ১০ বছর নির্মমতা হয়েছে।

তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, এটা কোনও পরিবর্তন না। বামেদের পুনঃজীবন। দুর্নীতি অপরাধ এবং হিংসার পুনঃজীবন হয়েছে। এর জন্য বাংলায় বাড়ছে দরিদ্রের সংখ্যা। কৃষকরা কোনও সুবিধাই পান না। তারপরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। তার বক্তব্য,”ভারত মাতা জয় শুনলেও উনি রেগে যান। কিন্তু দেশের বিরোধী যারা বলেন, তাদের বিরুদ্ধে দিদির কোনও রাগ নেই। আপনারা সংবাদ দেখেছেন নিশ্চয়ই। ভারতকে বদনাম করার জন্য বিভিন্ন বিদেশী শক্তি সামনে আসছে। ভারতকে কিভাবে বদনাম করা হবে তা নিয়ে ষড়যন্ত্র কড়া হচ্ছে। ভারতকে বদনাম করার জন্য চা শিল্পের বদনাম করা হচ্ছে।”

তৃণমূলকে কটাক্ষ করে মোদী বলেন, “করোনা পরিস্থিতিকালে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই সরকার সেটাও ঠিকঠাক ভাবে করতে অসমর্থ হয়েছে। এটা খুব ভালো বাংলায় ৪ লাখ জনধন অ্যাকাউন্ট আগে খোলা হয়েছিল। তার ফলে টাকা পৌঁছানো গিয়েছে। উজ্জলা যোজনার গরিবদের গরে এলপিজি গ্যাস পৌঁছে দেওয়া গিয়েছে। করোনার পরিস্থিতিতে বাংলার কৃষকদের টাকা মেলেনি। করোনার জন্য গোটা দেশে কৃষকদের খাতে প্রধানমন্ত্রী সম্মান বিধিতে টাকা দেওয়া হয়েছে। দুঃখের সাথে বলছি, তা পাননি বাংলার কৃষকরা, কারণ এখানকার সরকার এই প্রকল্পেই যুক্ত হতে চায়নি। কৃষকদের সাথে অন্যায় করা হয়েছে।”

তিনি আরও বলেন,”বাংলায় আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু এদের বন্ধুদের থেকে সাবধান থাকতে হবে। দিল্লিতে একঘরে এই তিন দলের নেতারা এক সাথে বৈঠক করে। এখানকার সরকার উন্নয়নে , প্রকল্পে আটকাচ্ছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026