পলিটিক্স

বাঁকুড়া সফরের আগে মমতা মোদির বৈঠক, কি হতে চলেছে এই বৈঠকের মূল বিষয়, জল্পনা রাজনৈতিক মহলে

গোটা দেশের রাজনৈতিক ফোকাস বর্তমানে পশ্চিমবঙ্গের উপরে ঘোরাফেরা করছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২১ এর লড়াই শুধুমাত্র ভোট ব্যাংকের না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি এই ভোটে পরস্পর পরস্পরের সরাসরি মুখোমুখি হবেন। ঠিক এরকম একটি পরিস্থিতিতে এবারে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে চলেছে। জানা যাচ্ছে, ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে এই বৈঠক হতে চলেছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এ বৈঠকে যোগ দেবেন অন্যদিকে দিল্লি থেকে যুক্ত হবেন নরেন্দ্র মোদি।

এই বৈঠকে মূলত করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে করণা ভ্যাকসিনের বন্টন নিয়ে দীর্ঘ আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। তবে এই বৈঠকের ফলে কিছুটা পরিবর্তিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফর এর নির্ঘণ্ট। জানা যাচ্ছে, ২৫ নভেম্বর থেকে ভোট প্রচারে নামছে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন বাঁকুড়া সফর থেকে তিনি তৃণমূলের ভোট প্রচার শুরু করতে চলেছেন।

বাঁকুড়া সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ ক্রমাগত ঊর্ধ্বমুখী। দুই দলের রাজনৈতিক তরজা বর্তমানে চরমে পৌঁছেছে। বাঁকুড়াতে এই সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা। তার আগেই, মোদি এবং মমতার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ.

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026