পলিটিক্স

“অনেকের থাকা-না-থাকা দোদুল্যমান”, বিতর্কিত মন্তব্য করে দলবদলের জল্পনা উস্কে দিলেন পার্থ

তৃণমূলের একাধিক নেতা বর্তমানে দল বদল করতে চলেছেন। তার মধ্যে বেশ অনেকের দলবদল নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। তারই মধ্যে একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানালেন, ” দলে অনেকের থাকা-না-থাকা দোদুল্যমান।” পার্থ চ্যাটার্জির এই মন্তব্য পরে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতি তে।

তৃণমূলের বেশ কিছু নেতা বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা তুঙ্গে। এই তালিকায় রয়েছেন তমলুকের বর্ষিয়ান নেতা তথা তৃণমূলের অন্যতম স্তম্ভ শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি, এই সমস্ত নেতাদের মধ্যে অন্তত সাংসদ রয়েছেন হাফ ডজন। তবে এতদিন এই দাবিকে ভূয়া বলে উড়িয়ে দিলেও, আজ পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যে একটা বিষয় স্পষ্ট হলো। সেটা হলো, বিজেপির এই দাবি সম্পূর্ণ রূপে ভুয়া না। কিছু সারবত্তা তো আছে।

রবিবার তৃণমূল মহাসচিব কে প্রশ্ন করা হয়েছিল,” শোভন চট্টোপাধ্যায় দলে নেই, তাতে কি কোন সমস্যা হবে?” তিনি উত্তরে জানালেন,” অনেকের থাকা-না-থাকা দোদুল্যমান। আমাদের অসুবিধা ঠিক তখন হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে চলে যাবেন।” তিনি আরও জানালেন, ” মমতা ব্যানার্জি ছাড়া কার কত দৌড় আমাদের দেখা আছে। আমরা রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী, কারণ আমাদের মাথার উপরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

তবে, পার্থ চ্যাটার্জির এই মন্তব্যের পর নতুন করে সমীকরণ গঠন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সকলের দাবি, তৃণমূলে ভাঙ্গনের চাপ একেবারে উপরমহল পর্যন্ত পৌঁছে গিয়েছে। তবে, পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে আপাতত রয়েছেন রত্না। তিনি সেই ওয়ার্ডের ভালো দেখভাল করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026