রাজ্য

“নতুন বোতলে পুরনো মদ”, নাম না নিয়ে কোচবিহার জনসভা থেকে মিহির গোস্বামীকে কটাক্ষ মমতার

একুশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস পূর্ণ উদ্যমে ভোট প্রচারের কাজে নেমে পড়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন। গতকাল জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জনতার জন্য জনসভা করেছিলেন। তিনি আজ অর্থাৎ বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করছেন। আর সেই জনসভা থেকে সদ্য তৃণমূল ছাড়া বিজেপিতে যোগ দেওয়া কোচবিহারের বিধায়ক মিহির গোস্বামীকে কড়া ভাষায় আক্রমণ করলেন।

আজ অর্থাৎ বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে দাঁড়িয়ে উপস্থিত জনতার সামনে মিহির গোস্বামীর নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দলের অভিযোগের ভিত্তিতে আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আর সে বিজেপিতে যোগদান করেছে। ব্যাপারটা অনেকটা নতুন বোতলে পুরনো মদের মতো।” সেই সাথে তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ককে কটাক্ষ করে বলেছেন, “যে নানা রকম মিথ্যা কথা বলে, কুৎসা করে, চরিত্র হনন করে তার দলে না থাকাই ভালো।”

অন্যদিকে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী দল পরিবর্তন করার পর একটা জল্পনা উঠেছিল এবারে দক্ষিণের বিধায়ক পদে কে নিযুক্ত হবে। আর তারই মধ্যে মমতার উত্তরবঙ্গ সফর শুরু হয়ে গিয়েছে। তিনি আজ সাফ ভাষায় জানিয়ে দিয়েছেন, “যারা প্রথম থেকে তৃণমূলে আছে তারা তৃণমূলের সম্পদ। একটা দুটো জোয়ারে আসে আবার ভাটায় চলে যায়। তাদের নিয়ে কিছু ভাবে না তৃণমূল বা তৃণমূলের কিছু যায় আসে না। কিন্তু যারা দলের প্রথম দিন থেকে শেষ দিন অবধি আছে তাদের আমরা সম্মান করি। মানুষ তো আর রোজ চরিত্র বদল করতে পারে না। জামা কাপড় বদলানো যায়। আদর্শ নয়।”

প্রসঙ্গত উল্লেখ্য, মিহির গোস্বামী গত ২৭ নভেম্বর দিল্লিতে গিয়ে বিজেপিতে সদরদপ্তরে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। তার আগেই তিনি ফেসবুকে সাফ জানিয়ে দিয়েছিলেন, “আমার দল আর আমার নেত্রীর হাতে নেই। তাই আমি আর এই দলে থাকতে চাই না। আমি দল থেকে আমার সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করছি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026