কিছুদিন আগেই অর্থনীতিবিদ অভিজিৎ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল পেয়েছেন। তিনি একজন বাঙালি। তার এই সম্মানে গর্বিত ভারত তথা বাংলার মানুষ।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ‘অভিষেকবাবু’ বলে ফেলেন। আর তা থেকেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। বিভিন্ন দলের একাধিক বিরোধী নেতা মমতাকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, দিদির মাথায় সবসময় তার ভাইপো অভিষেক ঘুরছে। উনি অর্ধেক সময় উল্টোপাল্টা, আজেবাজে কথা বলেন।’
সদ্য বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত মমতাকে কটাক্ষ করে বলেন,‘বাংলা তথা ভারতবর্ষের গর্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী তাঁর নাম ভুল বলছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
বিজেপির পাশাপাশি অন্য বিরোধী দলের নেতারাও এদিন ছেড়ে কথা বলেনি মমতাকে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন,‘ বাংলায় নোবেল চালু করে দিলেই হল। কাটমানিতে নোবেল’।
সিপিএম নেতা মহম্মদ সেলিম তার ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন,‘মমতা নোবেল কমিটির চেয়ারম্যান হলে, অভিষেকই পেতেন নোবেল। এক হতে পারে, প্রবাসে কে কী কাজ করছেন, তাঁর কোনও খবর রাখেন না উনি। দ্বিতীয়ত, তাঁর মনজুড়ে রয়েছেন অভিষেক। তাঁর ব্যাপারে উনি চিন্তিত।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…