অনেক নাটকীয় জল্পনার পরে সদ্য বি সি সি আই সভাপতি হয়ছেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলী। মুম্বাই থেকে কোলকাতা ফিরে প্রেস কনফারেন্স করেন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বি সি সি আই সভাপতি হওয়ার ব্যাপারে ও ভারতীয় দলের বর্তমান পরিস্থিতি ইত্যাদি অনেক প্রশ্ন করা হয় মহারাজকে।
সৌরভ গাঙ্গুলী বলেন , বর্তমানে ভারতীয় ক্রিকেট দল খুব শক্তিশালী। টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি সব ক্ষেত্রেই ভারতীয় ক্রিকেট দল ভালো পারফর্ম করেছে।তবে দীর্ঘ কয়েক বছর ধরে আইসিসির বড়ো বড়ো টুর্নামেন্টে ভারতীয় দল ভালো খেললেও চূড়ান্ত সাফল্য কিছুতেই পাচ্ছে না অর্থাৎ সেমি ফাইনাল ও ফাইনাল পর্যন্ত দারুন খেললেও ট্রফি জেতা হচ্ছে না ভারতের।
তিনি বলেন বিরাট খুবই দক্ষ একজন অধিনায়ক এই ভুল তাড়াতাড়ি শুধরে নেবেন। সেই সাথে তিনি এদিন উইকেট কিপার ঋদ্ধিমান সাহার ভূয়সী প্রশংসা করেন। মহারাজের মতে, ঋদ্ধিমান খুব ভালো উইকেট রক্ষক কিন্তু ভারতীয় দলে আরো ভালোভাবে সুযোগ পাবার জন্য ওকে আরো রান করতে হবে।
প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…