নিউজ

দিদি আপনি কেনো এতো ভয় পাচ্ছেন? রামলীলা ময়দান থেকে প্রশ্ন ছুঁড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে এদিন বিক্ষোভকারীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দিল্লির রামলীলা ময়দানে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন। তাঁর নিশানায় ছিলেন মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইনের বিরোধিতার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘দিদি আপনি কেনো এত ভয় পাচ্ছেন? সংসদে দাঁড়িয়ে তো আপনিই বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্যে লড়াই করেছিলেন কয়েক বছর আগেই।’

কয়েকদিন আগেই প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ দাবি করেছিলেন। আজ সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি আপনি কলকাতা থেকে সোজা রাষ্ট্রসঙ্ঘে পৌঁছে গেলেন। আপনার কি পশ্চিমবঙ্গ বাসীর উপর থেকে ভরসা উঠে গেছে?’ এরপর আরও আক্রমণের ঝাঁজ বাড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতা আসে, ক্ষমতা যায়, আপনি কেন এতো ভয় পাচ্ছেন? আপনি নিজেই একসময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে সংসদে সরব হয়েছিলেন, আজ হঠাৎ আপনার কি হল।’

আরও পড়ুন : ‘মোদী, শাহ দেশের ভবিষ্যত ধ্বংস করেছেন’ : রাহুল গান্ধী

জনসভা থেকে বিরোধীদের তুমুল সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বিরোধিদের একহাত নিয়ে তিনি বলেন, নাগরিকত্ব আইন, এনআরসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। মোদি আরও বলেন, ‘বিরোধীরা বলছেন মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আমি বলছি, যারা ভারতের মুসলিম যারা এদেশে বছরের পর বছর বাস করছে তাদের কোনো ভয় নেই। তাদের সঙ্গে নাগরিকত্ব আইন, এনআরসি নিয়ে সম্বন্ধ নেই।’ তিনি আরও বলেন, ‘দেশে কোথাও কোনো ডিটেনশন ক্যাম্প হয়নি, আর হবেও না। বিরোধীরা মিথ্যে কথা বলেই চলেছে।’ জনসভায় তার প্রধান টার্গেট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সেকথা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026