নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বর্তমানে উত্তাল গোটা দেশ।এই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। চলমান আলোড়নের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশের যুবকদের ভবিষ্যত ধ্বংস করার জন্য অভিযুক্ত করেছেন তিনি।
তিনি টুইট করে বলেন, “প্রিয় ভারতের যুব সমাজ, মোদী এবং অমিত শাহ তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে।চাকরির অভাব এবং অর্থনীতির বিপুল পরিমাণ ক্ষতির পর তারা তোমাদের ক্ষোভের মুখোমুখি হতে পারছে না।এ কারণেই তারা ভারতকে বিভক্ত করার চেষ্টা করছে এবং ঘৃণার আড়ালে লুকিয়ে রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা শুধুমাত্র প্রতিটি ভারতবাসীর প্রতি ভালবাসা দিয়ে তাদের পরাস্ত করতে পারি।”
প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী দিল্লির রামলীলা ময়দানে একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে বলেন, “কংগ্রেস সাধারণ মানুষকে সরকার বিরুদ্ধ করে তুলছে।তারা বলেছে যে আমার সরকার সমস্ত মুসলমানকে ডিটেনশন সেন্টারে পাঠাতে চায়।যা সম্পূর্ণ মিথ্যে।এই আটক কেন্দ্রগুলি কোথায় নির্মিত হয়েছে? আমি তাদের কাছে জানতে চাই।” মোদীর এই বক্তব্যের উত্তরে রাহুল পাল্টা বলেন, যে বর্তমান সরকার যুবসমাজের ক্ষোভের মুখোমুখি না হতে পেরে লুকিয়ে আছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…