রাজ্য

ভোটের আগে আদিবাসী এবং তফসিলিদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী, আদিবাসীদের জন্য ২০ লাখ পাকা বাড়ি নির্মাণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাজেটে রীতিমতো চমক দিয়ে তিনি ঘোষণা করলেন, আগামী ৫ বছরে বাংলার তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য ২০ লক্ষ পাকা বাড়ি তৈরি করবে বাংলার সরকার। কেবল জঙ্গলমহল নয়, উত্তরবঙ্গের জন্যও একাধিক বড় প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যাতে বাগানের কাছেই জমি খুঁজে চা শ্রমকদের জন্য বাড়ি তৈরি করবে বাংলার সরকার।

নিজের বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”আমাদের সরকার ইতিমধ্যেই গৃহহীন আদিবাসী এবং তফসিলিদের জন্য পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছে। আগামী ৫ বছরে গৃহহীনদের জন্য তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য ২০ লাখ পাকা বাড়ি নির্মিত হবে। যত মাটির বাড়ি আছে সব পাকা কড়া হবে এবং সংস্কার করা হবে।” মুখ্যমন্ত্রী এর জন্য আগামী এক বছরে দেড় হাজার কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। বাড়ি নির্মাণের পাশাপাশি তফসিলি এবং আদিবাসীদের জন্য আরও বেশ কিছু বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তফসিলি জাতি উপজাতিদের জন্য ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল, অলচিকি ভাষায় ৫০০টি স্কুল, এবং নতুন দেড় হাজার শিক্ষক নিয়োগ করা হবে। জঙ্গলমহল এলাকায় জঙ্গল সুন্দরী নামের শিল্পনগরী তৈরি হবে।

২০১৯ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গেও ‘গো হারা’ হারার পর একুশের আগে উত্তরের জন্যও দরাজ মুখ্যমন্ত্রী। বাজেটে চা বাগানের শ্রমিকদের উন্নতিতে দেড়শো কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আসলে রাজ্যের ৩ লক্ষ চা শ্রমিকের একটা বড় অংশের কাছে পাকা বাড়ি নেই। তাদের বাড়ি নির্মাণের জন্য রাজ্য সরকার ‘চা সুন্দরী’ নামের একটি প্রকল্প শুরু করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুততার সঙ্গে এই প্রকল্পের কাজ শুরু করে আগামী ২ বছরের মধ্যে তা শেষ করবে সরকার। শুধু তাই নয়, চা শ্রমিকদের পাশাপাশি রাজবংশীদের জন্যও বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছেন, রাজবংশী ভাষার ২০০টি বিদ্যালয়কে সরকারি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026