রাজ্য

বাংলা জুড়ে ৪৬ হাজার কিমি নতুন রাস্তা, পরিকাঠামো খাতে ব্যাপক বরাদ্দ মুখ্যমন্ত্রীর

গোটা কলকাতা শহর জুড়ে যাচ্ছে উড়াল্পুলের মধ্যে দিয়ে। শুক্রবার তথা আজ বাংলার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে সড়ক পরিকাঠামোয় এক গুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), যার মধ্যে উল্লেখ্যযোগ্য নতুন বেশ কয়েকটি উড়ালপুল তোইরি। আরও উল্লেখযোগ্য বাংলার সমস্ত গ্রামীণ রাস্তা যুক্ত হবে বাংলা সড়কের সাথে।’পথশ্রী’ প্রকল্পে গোটা বাংলায় নতুন করে ৪৬ হাজার কিমি নতুন রাস্তা তৈরি করা হবে। পরিকাঠামো খাতে এই সব একাধিক প্রকল্পে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গ্রামীণ সড়ক যোজনায় মোট ৫০০ কোটি টাকা বরাদ্দ কড়া হল বাংলার অন্তর্বর্তীকালীন বাজেটে। সমস্ত গ্রামীণ রাস্তা যুক্ত হবে বাংলার সড়কের সাথে। এইদিন বাজেট বক্তৃতায় এই কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কলকাতার এই প্রান্ত থেকে ওই প্রান্ত সংযোগের জন্য বেশ কিছু নতুন উড়ালপুল এবং স্কাইওয়াক তৈরি হবে আগামী দিনে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল-

  • রুবি-কালিকাপুর স্কাইওয়াক
  • মা উড়ালপুর-বালিগঞ্জ স্কাইওয়াক
  • পার্কসার্কাস কানেক্টর স্কাইওয়াক
  • মা উড়ালপুল-গুরুসদয় দত্ত রোড পর্যন্ত উড়ালপুল
  • পাইকপাড়া-শিয়ালদহ উড়ালপুল
  • টালা-ডানলপ ৬ লেনের উড়ালপুল
  • এয়ারপোর্ট গেট-যশোর রোড-ভিআইপি রোড উড়ালপুল
  • ইএম বাইপাস-নিউটাউন উড়ালপুল
  • গড়িয়া-যাদবপুর উড়ালপুল
  • উল্টোডাঙা-পোস্তা উড়ালপুল
  • টালিগঞ্জ-যাদবপুর-মাঝেরহাট উড়ালপুল
  • জীবননান্দ সেতু-টিপু সুলতান (আনোয়ার শাহ) উড়ালপুল
  • সোনারপুর বানতলা রোড-সোনারপুর চক্রবেড়িয়া রোডের উপর উড়ালপুল

এছাড়া কলকাতা থেকে বাসন্তী সড়কপথে ১১৭ নং জাতীয় সড়কের উপর ৪ লেনের রাস্তা সংস্কারের কাজ হবে। কোচবিহারের রায়ডাক নদীর উপর ৯.৫ কিমি সেতু তৈরি হচ্ছে। শিলিগুড়ি-দার্জিলিং-মিরিক সংযোগকারী সেতু তৈরি হচ্ছে বালাসন নদীর উপর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026