রাজ্য

বিজেপির সর্বভারতীয় সভাপতির পাল্টা, ভোটের আগে চলতি সপ্তাহেই মালদহে যেতে পারে মমতা

ভোটের আগে দফায় দফায় রাজ্যে আসবেন অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তা আগেই জানানো হয়েছিল গেরুয়া শিবিরের থেকে। সেই অনুসারে প্রায় প্রতি মাসেই দুই- একবার করে বাংলা সফরে আসছেন তারা। শনিবারই সদ্য মালদহ সফর সারেন গেরুয়া শিবিরের সর্ব ভারতীয় সভাপতি। তারই পাল্টা হিসাবে এই বার আসরে নামছেন খোদ মুখ্যমন্ত্রী। আগামী ১০ ফেব্রুয়ারি মালদহে একটি সভা করবেন তিনি। সাংবাদিক বৈঠক করে সেকথা জানান নেত্রী মৌসম বেনজির নূর (Mousam Benozir Nur) । তার আগে অবশ্যই আগামী ৯ ফব্রুয়ারি বর্ধমানে মাটি উৎসবের সূচনা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

কিছুদিন আগে মৌসম বেনজির নূরেরও দলবদলের জল্পনা তৈরি হয়েছিল। তবে নিজেই মুখ খুলে সে জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি নিজে। আপাতত সংগঠনকে শক্তপোক্ত করতেই ব্যস্ত তিনি। শনিবার তথা আজ সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আগামী ১০ ফেব্রুয়ারি মালদহে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোথায় সভা করবেন তিনি, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি এখনও। এর আগে ৯ ফেব্রুয়ারি বর্ধমান সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাটি উৎসবের সূচনা করবেন মূখ্যমন্ত্রী। সূত্র হতে জানা গিয়েছে, তারপরই মালদহে যাওয়ার কথা তার।

আগের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করতে পারেনি শাসক শিবির। আসন্ন ভোটে যাতে ওই ফলের আর পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সজাগ তৃণমূল। ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করেন কর্মিসভা। উন্নয়নের খতিয়ান তুলে ধরে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার আগে উত্তরবঙ্গে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতা-কর্মীদের ক্ষোভ সম্পর্কে জানতে একাধিক বৈঠকও করেন। বিজেপিকে হঠাতে এবার মালদহ, মুর্শিদাবাদের সংগঠনকে শক্ত করতে উদ্যত তৃণমূল। তাই ভোটের আগে সেসব জায়গায় গিয়ে দলীয় কর্মীদের মনোবল বাড়ানো এবং সংগঠনকে মজবুত করারে চেষ্টায় মরিয়া তৃণমূল।

Anirban Kundu

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026