নিউজ

আমি যা বলেছি তা জনতার সামনেই, জনগণই বিচার করবে কে ঠিক আর কে ভুল? মোদীকে পাল্টা মমতার

নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে চলেছেন ক্রমাগত। এই পরিস্থিতিতে রবিবার আসন্ন দিল্লি বিধানসভার ভোট প্রচারে এসে দিল্লির রামলীলা ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিকত্ব বিল নিয়ে প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পরেই তাকে পাল্টা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো।

দিল্লির রামলীলা ময়দান থেকে এদিন প্রধানমন্ত্রী নাগরিকত্ব বিল নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকে টার্গেট করেন। প্রধানমন্ত্রী বলেন, ”দিদি আপনি কেনো এত ভয় পাচ্ছেন? সংসদে দাঁড়িয়ে তো আপনিই বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্যে লড়াই করেছিলেন কয়েক বছর আগেই।’ কয়েকদিন আগেই নাগরিকত্ব আইনের ব্যাপারে মুখ্যমন্ত্রী রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ দাবি করেছিলেন। আজ সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি আপনি কলকাতা থেকে সোজা রাষ্ট্রসঙ্ঘে পৌঁছে গেলেন। আপনার কি পশ্চিমবঙ্গ বাসীর উপর থেকে ভরসা উঠে গেছে?’

আরও পড়ুন : ‘মোদির বিরোধিতা করুন, মোদির মূর্তি পোড়ান, কিন্তু দেশের সম্পত্তি জ্বালবেন না’, রামলীলা থেকে প্রধানমন্ত্রী

এর কিছুক্ষণ পরই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। টুইটে তিনি লেখেন, “আমি যা বলেছি তা জনতার সামনেই বলেছি। এনআরসি নিয়ে দেশের প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রীর উল্টোসুরে কথা বলছেন। জনগণই বিচার করবে কে ঠিক আর কে ভুল।” টুইটারে তিনি  #IRejectCAA ও #IRejectNRC হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে তিনি যে পিছু হটবেন না তা আরও একবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Anirban Kundu

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026