অফবিট

পাখির কাছে নিজের মনের গান গাইলেন এক ব্যক্তি, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সাক্ষী থাকি আমরা। যা কখনও আমাদের আনন্দ দেয়, আবার কখনও দুঃখ। কখনও চোখের জল নিজের অজান্তেই বেরিয়ে পড়ে, আবার কখনও গাল ভরা হাসি পেটে ব্যাথা ধরিয়ে দেয়। বিভিন্ন সময় এই সমস্ত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে দেশ-বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা যেমন অবগত হতে পারি, তেমন এমন অজানা অনেক কিছু দেখতে পারি যা হয়তো সোশ্যাল মিডিয়া না থাকলে দেখা সম্ভব হত না।

এমন একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি গাড়ি থামিয়ে গাড়ির সামনে কাঁচের উপর বসা একটি পাখির কাছে দাঁড়িয়ে খোলা গলায় গান গাইছেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে এই ভিডিওর মধ্য দিয়ে। মুহুর্তের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

দেখা যায়, কুমারশাবৃত একটি পাহাড়-সমতলে ঘেরা জায়গায় শীতের সকালে ব্যক্তিটি গান গাইছেন। গাড়ির সামনে বসে আছে একটি পাখি। যে গানের তালে তালে উড়ে গিয়ে জিপ গাড়ির আর একটু ওপরের দিকে বসলেন। গান শেষে ওই ব্যক্তিটি পাখিটিকে ডাকলেন। গানটা একটি আঞ্চলিক ভাষার গান। যার ভাষা বুঝতে পারবেন না হয়তো, তবুও আমি হলফ করে বলতে পারি, আপনার এই গানটা ভাল লাগবে। কারণ, গানের কোনও সেই অর্থে বোধগম্য ভাষা হয় না। গানটা মন দিয়ে বুঝতে হয়। আর প্রকৃতির কোলে এই ব্যক্তি এমন একটি মন ভাল করা গান এবং তার পারিপার্শ্বিক চিত্রটা এতটা মোহময় যে, আপনার মনটা ভরে যাবে। নেটিজেনরা ওই ব্যক্তির ভূয়শী প্রশংসা করেছেন। মুহূর্তের মধ্যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে এতটুকু সময় দেয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026